২৫ জুলাই ২০২৬, ১৭:০৬

জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ইবিতে বিশেষ খাবারের ব্যবস্থা 

ইসলামী বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের জন্য উন্নতমানের খাবারের টোকেন বিতরণের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের হল প্রশাসন।

শনিবার (২৫ জুলাই) খালেদা জিয়া হলের প্রভোস্ট এবং হল প্রভোস্ট কাউন্সিলর সভাপতি অধ্যাপক ড. মো. জালাল উদ্দিন স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়, আগামী ২৮ জুলাই থেকে ১ আগস্ট প্রতিদিন বেলা ৩টা পর্যন্ত নির্ধারিত ফি জমা দিয়ে শিক্ষার্থীরা খাবারের টোকেন সংগ্রহ করতে পারবেন। ২ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে এই উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।

হল প্রভোস্ট কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আবাসিক শিক্ষার্থীদের জন্য টোকেন মূল্য ৭০ টাকা এবং অনাবাসিক শিক্ষার্থীদের জন্য ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময় পার হওয়ার পর কোনো টোকেন বিতরণ করা হবে না।