২৩ জুলাই ২০২৬, ১৮:৩৭
পরীক্ষায় অনিয়ম, ২৯৭ জনকে শাস্তি দিল জাতীয় বিশ্ববিদ্যালয়
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অনিয়মের অভিযোগে দেশের বিভিন্ন কলেজের ২৯৭ জন পরীক্ষার্থীকে শাস্তি দেওয়া হয়েছে। শাস্তির অংশ হিসেবে তাদের সংশ্লিষ্ট শিক্ষাবর্ষের পরীক্ষা বাতিল করা হয়েছে।
পাশাপাশি অভিযোগের ধরন অনুযায়ী বিভিন্ন মেয়াদে অতিরিক্ত শাস্তিও দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন কলেজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা, কক্ষ পরিদর্শক, পরীক্ষক ও প্রধান পরীক্ষকের প্রতিবেদন এবং উত্থাপিত অভিযোগ পর্যালোচনা করে অভিযুক্ত পরীক্ষার্থীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী বিভিন্ন ধারায় শাস্তি আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তালিকা দেখুন এখানে