২০ জুলাই ২০২৬, ১২:২৫

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের প্রবেশপত্র নিয়ে জরুরি নির্দেশনা

জাতীয় বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড, মুদ্রণ ও পরীক্ষার্থীদের মধ্যে বিতরণ সংক্রান্ত জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। সে অনুযায়ী ২৪ জুলাইয়ের মধ্যে আনুষঙ্গিক কাজ সম্পন্ন করতে বলা হয়েছে। রবিবার (১৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষা Examination Management System (EMS) Software-এর মাধ্যমে আগামী ২৭ জুলাই হতে অনুষ্ঠিত হবে। উক্ত পরীক্ষার প্রবেশপত্রে পরীক্ষা নিয়ন্ত্রকের ডিজিটাল স্বাক্ষরসহ ১৫ জুলাই বিকেল ৪টায় প্রকাশ করা হয়েছে। 

সংশ্লিষ্ট সকল কলেজ কর্তৃপক্ষকে প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্ট নিয়ে প্রবেশপত্রের নির্ধারিত স্থানে অধ্যক্ষের সীলসহ স্বাক্ষর প্রদান করে পরীক্ষার্থীদের নিকট বিতরণ করতে হবে। প্রবেশপত্র বিতরণের সময় অবশ্যই প্রবেশপত্রের ছবির সাথে পরীক্ষার্থীর চেহারা মিলিয়ে নিতে হবে এবং রেজিঃ ও রোল নম্বর সঠিক আছে কিনা যাচাই করে প্রবেশপত্র বিতরণের ব্যবস্থা নিতে হবে।

আরও বলা হয়েছে, কোনো বৈধ পরীক্ষার্থীর প্রবেশপত্র পাওয়া না গেলে বা প্রবেশপত্রে কোন প্রকার ভুল-ত্রুটি দৃষ্টিগোচর হলে ২৪ জুলাইয়ের মধ্যে অধ্যক্ষের সুপারিশসহ পরীক্ষা নিয়ন্ত্রক, জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবর আবেদন করে সংশোধন করে নিতে হবে। রোল বিবরণী ও হাজিরা শিট EMS Software-এর কলেজ প্যানেল থেকে ডাউনলোড করে প্রিন্ট কপি সংগ্রহ করতে হবে।

প্রবেশপত্র ডাউনলোড করার লিংক
১. যে কোনো ব্রাউজারের অ্যাড্রেসবারে http://ems.nu.ac.bd/ টাইপ করে Examination Management System (EMS)-এর সফটও্যারের ওয়েবপোর্টালে প্রবেশ করতে হবে।

আরও পড়ুন: জুলাই গণ-অভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

২. হোম পেজের ‘College Login (Admin)’ মেনুতে ক্লিক করে কলেজ কোড (xxxx) এবং পাসওয়ার্ড (xxxxxx ) দিয়ে প্রবেশ করতে হবে। কলেজ লগইন এডমিনের পাসওয়ার্ড ইতিমধ্যে সকল কলেজ কর্তৃপক্ষকে সরবরাহ করা হয়েছে।

৩. কলেজ পেনেলের বাম পাশের মেনুবার থেকে ‘Admit Card’ মেনুতে ক্লিক করে ‘Select Exam’ এ পরীক্ষার নাম বা কোড (2201 Bachelor Degree Honours Part-1) লিখে ‘Search’ বাটনে ক্লিক করলে ‘Admit Card By Subject’ টেবিলে প্রবেশপত্র, হাজিরা শিট, রোল বিবরণী শিট পাওয়া যাবে এবং এগুলো ডাউনলোড করে প্রিন্ট করতে হবে।

প্রবেশপত্র ডাউনলোড করতে সমস্যা হলে যোগাযোগের নম্বর হলো- এস এম তানভীর সিদ্দীকি ০১৭০৩-৭২৫৮১৮ ও মেহেদী হাসান মাসুম ০১৬৭৬-২২৭০১৯।