সেন্ট্রাল ইউনিভার্সিটির বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের ফল দেখুন এখানে
রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। কিছুক্ষণের মধ্যে শিক্ষার্থীরা তাদের ফলাফল দেখতে পারবেন।
শনিবার (১৮ জুলাই) রাতে দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. বোরহান উদ্দিন।
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের ফল দেখতে এখানে ক্লিক করুন
এর আগে গতকাল শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং বিকেল ৩টা থেকে ৪টা দুই শিফটে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের সংযুক্ত সাতটি সরকারি কলেজের নির্ধারিত কেন্দ্রে ঘন্টাব্যাপী একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এ বছর বিজ্ঞান ইউনিটে মোট আসন রয়েছে ৪ হাজার ৭৯৫টি। এসব আসনের বিপরীতে আবেদন করেছেন ৩১ হাজার ৫৫৩ জন শিক্ষার্থী। ওই হিসাবে প্রতিটি আসনের বিপরীতে গড়ে প্রায় সাতজন ভর্তিচ্ছু প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এছাড়াও ব্যবসায় শিক্ষা ইউনিটে আসন রয়েছে ১ হাজার ৮৮৫টি। আবেদন করেছেন ১১ হাজার ২৪৪জন ভর্তিচ্ছু। সে হিসেবে প্রায় ৬ জন শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষার আসন বিন্যাস ১৪ জুলাই থেকে ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। পরীক্ষার্থীদের নির্ধারিত কেন্দ্রে পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে উপস্থিত হয়ে নিজ নিজ আসন গ্রহণ করতে হবে।
এবারের ভর্তি পরীক্ষা এমসিকিউ (MCQ) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। পরীক্ষায় উত্তীর্ণ হতে ন্যূনতম ৪০ নম্বর অর্জন করতে হবে। এছাড়া কাঙ্ক্ষিত বিষয়ে ভর্তির জন্য সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ৫ নম্বর পাওয়া বাধ্যতামূলক।