বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতির মধ্যেই না ফেরার দেশে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাজ্জাদ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাজ্জাদ হোসেন নীর নামে এক শিক্ষার্থী মৃত্যু হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। আজ মঙ্গলবার (৭ জুলাই) সকালে শরীয়তপুরের নিজ বাড়িতেই তিনি মৃত্যুবরণ করেন। মামাতো ভাইয়ের বরাত তার বন্ধু ও বিভাগের সভাপতি মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। স্ট্রোকজনিত কারণে মৃত্যু হয়েছে বলে জানান তার সহপাঠীরা। তবে এ বিষয়ে পারিবারিক সূত্রে নিশ্চিত হওয়া যায়নি।
জানা যায়, সাজ্জাদ হোসেন ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনার্স অধ্যয়নকালীন অসুস্থ থাকায় দীর্ঘদিন ক্লাসে অনুপস্থিত ছিলেন। অনার্স শেষ করে তিনি আর মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হননি। বিদেশে উচ্চশিক্ষায় যাওয়ার জন্য ঢাকার মেন্টরস কোচিং সেন্টারে আইইএলটিএস প্রস্তুতি নিচ্ছিলেন।
সাজ্জাদের সহপাঠী বন্ধু জিহাদ বলেন, মৃত্যুর খবরটা ওর মামাতো ভাইয়ের কাছে জেনেছি। সাজ্জাদ খুবই প্রাণবন্ত ছিল। ক্রিকেট-ফুটবল সব খেলায় অংশগ্রহণ করত। মাস তিনেক আগে ঢাকায় দেখা হয়েছিল। ঢাকায় মেন্টরসে আইইএলটিএস–এর প্রিপারেশন নিচ্ছিল, বিদেশে যাবে বলে। ওর এই অকাল মৃত্যু আমাদের কাছে বেদনাদায়ক। আমরা মেনে নিতে পারছি না।
লোকপ্রশাসন বিভাগের একই বর্ষের শিক্ষার্থী বজলুর রহমান বলেন, সাজ্জাদ ভালো ছেলে ছিল, মিশুক, সবার সাথে মিশত। ও পড়াশোনা শেষ করে বাসায় চলে গিয়েছিল। তবে থার্ড ইয়ারের দিকে একটু মানসিক সমস্যা হয়েছিল ওর, একটু অসুস্থ ছিল। তারপর অবশ্য আবার সুস্থ হয়ে উঠছিল, ধীরে ধীরে উন্নতি হচ্ছিল। হঠাৎ করে মৃত্যুর খবরটা শুনতে পেলাম, শুনে খুবই মর্মাহত হলাম। দোয়া করি সাজ্জাদকে যেন আল্লাহ বেহেশত নসিব করেন।
বিভাগের সভাপতি অধ্যাপক ড. ফখরুল ইসলাম বলেন, আমি ক্লাসের সিআর (প্রতিনিধি) এর মাধ্যমে সাজ্জাদের মৃত্যুর বিষয়টি জানতে পেরেছি। বিভাগের পক্ষ থেকে তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। মৃত্যুর প্রকৃত কারণ এখনও পুরোপুরি জানা যায়নি, তবে সে আগে থেকেই কিছুটা অসুস্থ ছিল। সাজ্জাদ অনার্স সম্পন্ন করলেও মাস্টা