ডিনস অ্যাওয়ার্ড পাচ্ছেন জবির ১০৪ শিক্ষার্থী
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ডিনস অ্যাওয়ার্ড পাচ্ছেন চার শিক্ষাবর্ষের বিভিন্ন অনুষদের ১০৪ জন শিক্ষার্থী। আজ রোববার (১৪ জুন) ডিনস অ্যাওয়ার্ড প্রাপ্তদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
প্রকাশিত তালিকা অনুযায়ী, কলা, বিজনেস স্টাডিজ, বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, আইন, লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স এবং চারুকলা অনুষদের শিক্ষার্থীরা এ স্বীকৃতি পেয়েছেন। প্রতিবছর অনুষদভিত্তিক সর্বোচ্চ একাডেমিক সাফল্যের ভিত্তিতে শিক্ষার্থীদের এই সম্মাননা প্রদান করা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে কলা অনুষদ থেকে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মুজতানিবাহ জাহান মাশরাকা, ইসলামিক স্টাডিজ বিভাগের সাদ্দাম হোসাইন, সঙ্গীত বিভাগের সাম্বিতা তালুকদার লতা এবং থিয়েটার বিভাগের কানিজ শারমিন ডিনস অ্যাওয়ার্ড অর্জন করেন।
একই শিক্ষাবর্ষে বিজনেস স্টাডিজ অনুষদ থেকে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের দাপালি রানী, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের স্বর্ণা রানী সাহা, ফাইন্যান্স বিভাগের আয়েশা আক্তার এবং মার্কেটিং বিভাগের রুমানা সিদ্দিকা মারুফা এ সম্মাননা লাভ করেন।
বিজ্ঞান অনুষদে রসায়ন বিভাগের রিভা আক্তার, পদার্থবিজ্ঞান বিভাগের কানিজ ফাতেমা লাইজো এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সৌরভ চন্দ্র দাস ডিনস অ্যাওয়ার্ড পান। সামাজিক বিজ্ঞান অনুষদে সমাজবিজ্ঞান বিভাগের রোকেয়া পারভীন, সমাজকর্ম বিভাগের ইয়াসমিন আক্তার ইভা, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মো. ইব্রাহিম আজাদ এবং লোকপ্রশাসন বিভাগের মো. রাকিবুল ইসলাম এ স্বীকৃতি অর্জন করেন।
আইন অনুষদে আইন বিভাগের বৈশাখী রানী কর্মকার এবং লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদে উদ্ভিদবিজ্ঞান বিভাগের ফজলা রব্বি ফাহাদ, মনোবিজ্ঞান বিভাগের জান্নাতুল ফেরদৌস প্রমা, ভূগোল ও পরিবেশ বিভাগের এম. এম. শাহ পরুণ রানা, অণুজীববিজ্ঞান বিভাগের মো. শরীফ মিয়া, ফার্মেসি বিভাগের খাদিজা আখতার পলি, বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগের মো. নাবিল হাসান এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের মহুয়া সরকার ডিনস অ্যাওয়ার্ড লাভ করেন। চারুকলা অনুষদে রাফিয়া জামান ওসমিতা এ সম্মাননা অর্জন করেন।
২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে কলা অনুষদ থেকে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের তাসনিমা আক্তার, আধুনিক ভাষা ইনস্টিটিউটের মীর সুমাইয়া ইসলাম, ইসলামিক স্টাডিজ বিভাগের মো. আনোয়ার শাহ, সঙ্গীত বিভাগের তৌকির আহমেদ এবং থিয়েটার বিভাগের সাবিহা হক ডিনস অ্যাওয়ার্ড পান।
বিজনেস স্টাডিজ অনুষদে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের মো. রফিকুল ইসলাম, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সুমাইয়া পিথি, ফাইন্যান্স বিভাগের সারমিন আক্তার এবং মার্কেটিং বিভাগের মো. রাশিদুল ইসলাম এ সম্মাননা অর্জন করেন। বিজ্ঞান অনুষদে গণিত বিভাগের সাদিয়া ইসলাম রুকাইয়া, পরিসংখ্যান বিভাগের এহসান আহমেদ এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাদিয়া জান্নাত মিতু ডিনস অ্যাওয়ার্ড লাভ করেন।
সামাজিক বিজ্ঞান অনুষদে ফেরদৌসী আক্তার বন্যা, রুহি মোস্তারী, জয় পাল ও মাইশা মালিহা মৌ; আইন অনুষদে ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের শুমনা আক্তার; লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদে নিলয় চৌধুরী, লামিয়া আনজুম, সিম-উর-রাহমান খান, তানজুম আহমেদ নদী, মাহিমা ওয়াসি, ফাহিম ইবনে মো. বিন মোস্তফা এবং মো. আশিক রাব্বানী ডিনস অ্যাওয়ার্ড অর্জন করেন। চারুকলা অনুষদে ফারজানা আলম এ স্বীকৃতি পান।
২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে কলা অনুষদের ইতিহাস বিভাগের লাকি আক্তার, ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মো. আবুল খায়ের, ইসলামিক স্টাডিজ বিভাগের আরিফুল ইসলাম, সঙ্গীত বিভাগের সার্না রানী তালুকদার, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের কামরুন নাহার লুবনা এবং আধুনিক ভাষা ইনস্টিটিউটের মো. মুহিব আহসান চৌধুরী ডিনস অ্যাওয়ার্ড অর্জন করেন।
একই শিক্ষাবর্ষে বিজনেস স্টাডিজ অনুষদে রিতা রানী পাল, রানিয়া হোসাইন রায়া, সামিরা হক ও আসমা আক্তার; বিজ্ঞান অনুষদে মো. রিয়াদ খান, মো. আব্দুল আলিম, মনীষা তালুকদার ও মো. আমিনুল ইসলাম রাফি; সামাজিক বিজ্ঞান অনুষদে সামিয়া আক্তার তৃষা, মুতাসিম বিল্লাহ, সাদিয়া খানম ও রুমা আক্তার; আইন অনুষদে রাগিব শাহরিয়ার রাফি এবং লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদে শেখ ফাহমিদা তাসনিম, ওয়েন্দ্রিলা রানী সরকার, সাইয়েদা আসিফা তাসনিম মিতু, মো. ওয়াহিদুল ইসলাম, জান্নাতুন নাহের উর্মি, মাশা আনোয়ার মিম ও ইসরাত জাহান ডিনস অ্যাওয়ার্ড লাভ করেন। চারুকলা অনুষদে পায়েল দাস অনিক এ সম্মাননা অর্জন করেন।
২০১৯-২০২০ শিক্ষাবর্ষে কলা অনুষদের ইংরেজি বিভাগের সারাবান তাহুরা, ইসলামিক স্টাডিজ বিভাগের সোমাইয়া তাবাসসুম, সঙ্গীত বিভাগের স্বপ্না রানী সাহা, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ফারিয়া ইয়াসমিন, আধুনিক ভাষা ইনস্টিটিউটের হালিমাতুস সাদিয়া এবং থিয়েটার বিভাগের জারিন চাকমা ডিনস অ্যাওয়ার্ড অর্জন করেন।
বিজনেস স্টাডিজ অনুষদে কানিজ ফাতেমা এরিন, রামিশা তাসনিম মুফতি, মো. মেরাজ হোসাইন ও ফারিয়া আক্তার ইভা; বিজ্ঞান অনুষদে মো. মেহেদী হাসান, সাদিয়া আক্তার, সাবরিনা আক্তার, শানজিদা সারমিন মৌরি এবং এ. এম. রাকিব হাসান; সামাজিক বিজ্ঞান অনুষদে নাজিমুন আক্তার সুমাইয়া, তাসনিয়া হোসাইন, তিথি রানী দে, দীপান্বিতা বৈদ্য ও বর্ষা রানী সাহা ডিনস অ্যাওয়ার্ড লাভ করেন।
এ ছাড়া লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদে সাদিয়া আক্তার, হুমায়রা তাবাসসুম রাইয়ান, হোমায়রা বেগম, আভা রহমান, বিলকিস এবং এস. এম. আল মামুন এ স্বীকৃতি অর্জন করেন।