রবিবার স্বশরীরে সেবা বন্ধ রাখছে জাতীয় বিশ্ববিদ্যালয়, চলবে হোম অফিস
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল অফিস বন্ধ থাকবে আগামী রোববার। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা ওয়ার্ক ফ্রম হোম পদ্ধতিতে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করবেন।
বৃহস্পতিবার (৪ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৭ জুন বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ থাকলেও জরুরি পরিষেবাসমূহ এ সিদ্ধান্তের আওতামুক্ত থাকবে।
আরো পড়ুন: ২০২৩ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার সময়সূচি প্রকাশ
এছাড়া সীমিত পরিসরে খোলা থাকবে পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর, তথ্য ও সেবা দপ্তর, তথ্য প্রযুক্তি (আইসিটি) দপ্তর, অর্থ ও হিসাব দপ্তর, শৃঙ্খলা ও নিরাপত্তা দপ্তর, মেডিকেল সার্ভিসেস দপ্তর, প্রকৌশল দপ্তর, কলেজ পরিদর্শন দপ্তর এবং এস্টেট দপ্তর। প্রয়োজন অনুযায়ী পরিবহন দপ্তর যানবাহনের ব্যবস্থা করবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।