১৬ মে ২০২৬, ২২:৩৩

জাবিপ্রবির নবনিযুক্ত উপাচার্যের যোগদান 

জাবিপ্রবির ৪র্থ ভিসি হিসেবে যোগদান করলেন অধ্যাপক ড. মোহাম্মাদ আমির হোসেন ভূঁইয়া  © সংগৃহীত

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) ৪র্থ  উপাচার্য হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মাদ আমির হোসেন ভূঁইয়া । 

শুক্রবার (১৫ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ে যোগদানের পর তাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে বরণ করে নেয় বিশ্ববিদ্যালয় পরিবার।

বিকেল সাড়ে ৫ টার দিকে নবনিযুক্ত উপাচার্য ক্যাম্পাসে পৌঁছালে তাকে শুভেচ্ছা প্রদান করে। পরে প্রশাসনিক ভবনে উপাচার্যের কার্যালয়ে গিয়ে যোগদানপত্রে স্বাক্ষরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের পর সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়া বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে দায়িত্ব দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আমার প্রধান লক্ষ্য হবে বিশ্ববিদ্যালয়কে আরো এগিয়ে নিয়ে যাওয়া। শিক্ষা, গবেষণা, খেলাধুলা ও সংস্কৃতির উন্নয়নে আমি সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ।’

তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সকল অংশীজন ও সাংবাদিকদের সহযোগিতাও কামনা করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ১৪ মে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১১ জন উপাচার্যের রদবদল করা হয়। এর ধারাবাহিকতায় জাবিপ্রবিতে উপাচার্য হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আমির হোসেন ভূইয়া নিয়োগ পাওয়ার একদিন পরই তিনি নতুন দায়িত্বে যোগদান করেন।