১৩ মে ২০২৬, ০০:৩২

আট বিভাগে স্বাস্থ্যসেবা পাবেন জবি শিক্ষার্থীরা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের লোগো  © টিডিসি সম

মেডিকেল ক্যাম্পের মাধ্যমে আট বিভাগে স্বাস্থ্যসেবা পাবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১২ মে) রাতে এক ফেসবুক পোস্টের মাধ্যমে এ তথ্য জানান জকসুর ভিপি মো. রিয়াজুল ইসলাম। 

জানা গেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) উদ্যোগে ১৭ মে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আট বিভাগে চিকিৎসা নিতে পারবেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। 

বিভাগগুলো হলো—মেডিসিন; জেনারেল সার্জারি; গাইনোকোলজি ও অবস্টেট্রিক্স (Gynecology & Obstetrics); চর্মরোগ (Dermatology - Skin); নাক, কান ও গলা; অর্থোপেডিক্স (Orthopedics); চক্ষু (Ophthalmology - Eye) এবং মনোরোগ  (Psychiatry)। 

এ বিষয়ে জকসুর ভিপি মো. রিয়াজুল ইসলাম বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের উদ্যোগে একটি বিশেষ মেডিক্যাল ক্যাম্প আয়োজন করা হচ্ছে। শিক্ষার্থীদের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।’