০৯ মে ২০২৬, ১১:৫১
সড়কের পাশে পড়ে ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স পরীক্ষার খাতা
ঠাকুরগাঁওয়ে সড়কের পাশে পড়ে ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের সমাজকর্ম বিভাগের পরীক্ষার খাতা। শনিবার (৯ মে) সকালে পৌর শহরের বড় মাঠের উত্তর-পশ্চিম কোণে ১১টি খাতা পাওয়া হয়েছে। বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, খাতাগুলো ছড়িয়ে-ছিটিয়ে পড়ে ছিল। পরে হাতে নিয়ে দেখা যায়, অনার্স চতুর্থ বর্ষের সমাজকর্ম বিভাগ। খাতাগুলো দেখতে পেয়ে বিষয়টি নিয়ে উদ্বেগ দেখা দেয় পথচারীদের মাঝে। এ ঘটনায় পরীক্ষার খাতার নিরাপত্তা ও সংরক্ষণ ব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।
আরও পড়ুন: খাতা নিয়ে জটিলতায় এসএসসির ফল প্রকাশে বিলম্বের শঙ্কা, নেপথ্যে কী
এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সরদার মোস্তফা শাহীন বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।