যশোরের তিন সরকারি কলেজে ভর্তি সুযোগ ৪৪৮১ শিক্ষার্থীর, শূন্য ২৫০৪ আসন
২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির প্রথম মেধাতালিকার যশোরের তিন সরকারি কলেজে ৬ হাজার ৯৮৫ আসনের বিপরীতে ভর্তির সুযোগ পেয়েছে ৪ হাজার ৪৮১ শিক্ষার্থী। শূন্য রয়েছে ২ হাজার ৫০৪ আসন।
কলেজ তিনটি হলো সরকারি এমএম কলেজ, সরকারি মহিলা কলেজ ও সরকারি সিটি কলেজ।
সরকারি এমএম কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম শফিকুল ইসলাম জানান, সরকারি এমএম কলেজে অনার্সে ১৯ বিষয়ে ৩ হাজার ৫৫৫ আসনের বিপরীতে ভর্তি সুযোগ পেয়েছেন ৩ হাজার ৩২৬ শিক্ষার্থী। শূন্য রয়েছে ২২৯ আসন। শুধু ৮ বিষয়ে কোনো আসন খালি নেই। এর মধ্যে বাংলায় ২১০ আসনের বিপরীতে ভর্তির সুযোগ পেয়েছে ১৯৪ শিক্ষার্থী। খালি রয়েছে ১৬ আসন। ইংরেজিতে ২১০ আসনের বিপরীতে ভর্তির সুযোগ পেয়েছেন ২০০ শিক্ষার্থী। খালি রয়েছে ১০ আসন। ইতিহাসে ২৫০ আসনের বিপরীতে ভর্তির সুযোগ পেয়েছেন ২১৬ শিক্ষার্থী। খালি রয়েছে ৩৪ আসন। ইসলামের ইতিহাসে ১২৫ আসনের বিপরীতে ভর্তির সুযোগ পেয়েছেন ১১০শিক্ষার্থী। খালি রয়েছে ১৫ আসন।
এ ছাড়া দর্শনে ২১০ আসনের বিপরীতে ভর্তির সুযোগ পেয়েছেন ১৭৮ শিক্ষার্থী। খালি রয়েছে ৩২ আসন। ইসলাম শিক্ষায় ১২৫ আসনের বিপরীতে ভর্তির সুযোগ পেয়েছেন ১০৭ শিক্ষার্থী। খালি রয়েছে ১৮আসন। রাষ্ট্রবিজ্ঞানে ২৬০ আসনের বিপরীতে ভর্তির সুযোগ পেয়েছেন ২৫০শিক্ষার্থী। খালি রয়েছে ১০ আসন। সমাজবিজ্ঞানে ২৬০ আসনের বিপরীতে ভর্তির সুযোগ পেয়েছেন ২৪৬ শিক্ষার্থী। খালি রয়েছে ১৪ আসন। অর্থনীতিতে ২৩৫ আসনের বিপরীতে ভর্তির সুযোগ পেয়েছেন ২০৩ শিক্ষার্থী। খালি রয়েছে ৩২ আসন। মার্কেটিংয়ে ১৩০ আসনের বিপরীতে ভর্তির সুযোগ পেয়েছেন ১২৬ শিক্ষার্থী। খালি রয়েছে ৪ আসন। ফিন্যান্সে ১৩০ আসনের বিপরীতে ভর্তির সুযোগ পেয়েছেন ৭৬ শিক্ষার্থী। খালি রয়েছে ৫৪ আসন।
এদিকে হিসাববিজ্ঞানে ২৮৫ আসনের বিপরীতে ভর্তির সুযোগ পেয়েছেন ২৮৫ শিক্ষার্থী। ব্যবস্থাপনায় ২৮৫ আসনের বিপরীতে ভর্তির সুযোগ পেয়েছেন ২৮৫ শিক্ষার্থী। পদার্থবিজ্ঞানে ১৩০ আসনের বিপরীতে ভর্তির সুযোগ পেয়েছেন ১৩০ শিক্ষার্থী। রসায়নে ১৩০ আসনের বিপরীতে ভর্তির সুযোগ পেয়েছেন ১৩০ শিক্ষার্থী। উদ্ভিদবিজ্ঞানে ১৩০ আসনের বিপরীতে ভর্তির সুযোগ পেয়েছেন ১৩০ শিক্ষার্থী। প্রাণিবিদ্যায় ১৩০ আসনের বিপরীতে ভর্তির সুযোগ পেয়েছে ১৩০ শিক্ষার্থী। ভূগোলে ১৫০ আসনের বিপরীতে ভর্তির সুযোগ পেয়েছেন ১৫০ শিক্ষার্থী। গণিতে ১৮০ আসনের বিপরীতে ভর্তির সুযোগ পেয়েছেন ১৮০ শিক্ষার্থী।
সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুল হোসেন ফারুকী জানান, সরকারি মহিলা কলেজে ৯ বিষয়ে ১ হাজার ১৯০ আসনের বিপরীতে ভর্তির সুযোগ পেয়েছেন ৩৬৪ শিক্ষার্থী। খালি রয়েছে ১ হাজার ১২৬ আসন। এর মধ্যে বাংলায় ২৪০ আসনের বিপরীতে ভর্তির সুযোগ পেয়েছেন ৭১ শিক্ষার্থী। খালি রয়েছে ১৬৯ আসন। ইংরেজিতে ১২০ আসনের বিপরীতে ভর্তির সুযোগ পেয়েছেন ২৬ শিক্ষার্থী। খালি রয়েছে ৯৪ আসন। ইতিহাসে ১৭৫ আসনের বিপরীতে ভর্তির সুযোগ পেয়েছেন ৪৪ শিক্ষার্থী। খালি রয়েছে ১৩১ আসন। ইসলামের ইতিহাসে ১৭৫ আসনের বিপরীতে ভর্তির সুযোগ পেয়েছেন ৩২ শিক্ষার্থী। খালি রয়েছে ১৪৩ আসন। দর্শনে ১১০ আসনের বিপরীতে ভর্তির সুযোগ পেয়েছেন ১ শিক্ষার্থী। খালি রয়েছে ১০৯ আসন। ইসলাম শিক্ষায় ১০০ আসনের বিপরীতে ভর্তির সুযোগ পেয়েছেন ২৭ শিক্ষার্থী। খালি রয়েছে ৭৩ আসন। রাষ্ট্রবিজ্ঞানে ১৭৫ আসনের বিপরীতে ভর্তির সুযোগ পেয়েছেন ১৩৬ শিক্ষার্থী। খালি রয়েছে ৩৯ আসন। ভুগোলে ২০০ আসনের বিপরীতে ভর্তির সুযোগ পেয়েছেন ১১ শিক্ষার্থী। খালি রয়েছে ১৮৯ আসন। অর্থনীতিতে ১৯৫ আসনের বিপরীতে ভর্তির সুযোগ পেয়েছেন ১৬ শিক্ষার্থী। খালি রয়েছে ১৭৯ আসন।
সরকারি সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গাজী মুনিবুর রহমান জানান, সরকারি সিটি কলেজে ১২ বিষয়ে ১ হাজার ৯৪০ আসনের বিপরীতে ভর্তির সুযোগ পেয়েছেন ৭৯১ শিক্ষার্থী। খালি রয়েছে ১ হাজার ১৪৯ আসন। এর মধ্যে রাষ্ট্রবিজ্ঞানে ২২০ আসনের বিপরীতে ভর্তি সুযোগ পেয়েছেন ১৮০ শিক্ষার্থী। খালি রয়েছে ৪০ আসন। বাংলায় ২০০ আসনের বিপরীতে ভর্তি সুযোগ পেয়েছেন ১১৩ শিক্ষার্থী। খালি রয়েছে ৮৭ আসন। হিসাববিজ্ঞানে ২০৫ আসনের বিপরীতে ভর্তি সুযোগ পেয়েছেন ৯ শিক্ষার্থী। খালি রয়েছে ১৯৬ আসন। অর্থনীতিতে ২০০ আসনের বিপরীতে ভর্তি সুযোগ পেয়েছেন ৪৬শিক্ষার্থী। খালি রয়েছে ১৫৪ আসন। সমাজকর্মে ১৮০ আসনের বিপরীতে ভর্তি সুযোগ পেয়েছেন ১৩২ শিক্ষার্থী। খালি রয়েছে ৪৮ আসন। ব্যবস্থাপনায় ২০০ আসনের বিপরীতে ভর্তি সুযোগ পেয়েছেন ৭২শিক্ষার্থী। খালি রয়েছে ১২৮ আসন। ইংরেজিতে ১৪০ আসনের বিপরীতে ভর্তি সুযোগ পেয়েছেন ৪১ শিক্ষার্থী। খালি রয়েছে ৯৯ আসন। ইতিহাসে ১২০ আসনের বিপরীতে ভর্তি সুযোগ পেয়েছেন ৫৭ শিক্ষার্থী। খালি রয়েছে ৬৩আসন। উদ্ভিদবিজ্ঞানে ১০০ আসনের বিপরীতে ভর্তি সুযোগ পেয়েছেন ১০ শিক্ষার্থী। খালি রয়েছে ৯০ আসন। ভূগোলে ১৩৫ আসনের বিপরীতে ভর্তি সুযোগ পেয়েছেন ২১ শিক্ষার্থী। খালি রয়েছে ১১৪ আসন। দর্শনে ১২০ আসনের বিপরীতে ভর্তি সুযোগ পেয়েছেন ১৩ শিক্ষার্থী। খালি রয়েছে ১০৭ আসন। সমাজবিজ্ঞানে ১২০ আসনের বিপরীতে ভর্তি সুযোগ পেয়েছেন ৯৭ শিক্ষার্থী। খালি রয়েছে ২৩ আসন।