০৪ মে ২০২৬, ১৫:৫৭

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বৃত্তি পাচ্ছেন ৮৩৭ কলেজের ২৮৯৭ শিক্ষার্থী

জাতীয় বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

৮৩৭ কলেজের ২ হাজার ৮৯৭ শিক্ষার্থীকে বৃত্তির জন্য মনোনয়ন দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। সোমবার (৪ মে) জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। 

তথ্য অনুযায়ী, ২ হাজার ৬৩৬ জন মেধাবী শিক্ষার্থী, ১৪৩ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী, ৩ জন জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ ও আহত পরিবারের শিক্ষার্থী ও ১৫ জন অন্যান্য আবেদনকৃত শিক্ষার্থীকে এই বৃত্তির জন্য মনোনীত করা হয়েছে।