৩০ এপ্রিল ২০২৬, ১১:০৪

এক শিক্ষার্থীর ছাত্রত্ব সাময়িক বাতিল করল জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন-ক্যাম্পাস ব্যাচেলর অব ল’ প্রোগ্রামের এক শিক্ষার্থীর ছাত্রত্ব সাময়িকভাবে বাতিল করা হয়েছে। ডাকাতি ও ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে এ তথ্য জানানো হয়েছে। অভিযুক্ত শিক্ষার্থী মো. রিফাত ভূঁইয়া (রেজিস্ট্রেশন নম্বর: ২৩২০৪০০০১৫৮), ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষাবিষয়ক স্কুলের ডিন দপ্তর থেকে ২৯ এপ্রিল জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। আদেশে উল্লেখ করা হয়, গত ২০ মার্চ রাতে ডাকাতি বা ছিনতাই করে পালানোর সময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে দায়িত্বরত আনসার সদস্য ও বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠানের সদস্যদের হাতে তিনি হাতেনাতে ধরা পড়েন।

আরও পড়ুন: ধাপে ধাপে পে-স্কেল বাস্তবায়নের সুপারিশ

উক্ত ঘটনায় তার প্রত্যক্ষ সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার ছাত্রত্ব সাময়িকভাবে বাতিলের সিদ্ধান্ত নেয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ সিদ্ধান্ত উপাচার্যের অনুমোদনক্রমে কার্যকর হয়েছে বলে জানিয়েছেন স্নাতকপূর্ব শিক্ষাবিষয়ক স্কুলের ভারপ্রাপ্ত ডিন ড. মো. আশেক কবির চৌধুরী।