৩১ মার্চ ২০২৬, ১৪:৩৯

ভর্তি পরীক্ষা উপলক্ষে ৪ দিনের ছুটিতে ইবি

ইসলামী বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত (জিএসটি) পদ্ধতিতে ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর স্নাতক প্রথম বর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষা উপলক্ষে ৪ দিনের ছুটি থাকছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। 

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়, আদিষ্ট হয়ে সংশ্লিষ্ট সবাইকে জানানো যাচ্ছে যে, আগামী ১ এপ্রিল  (বুধবার) ‘বি’ ইউনিট ও ৮ এপ্রিল (বুধবার) ‘এ’ ইউনিটের জিএসটি গুচ্ছভূক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ সমন্বিত ভর্তি পরীক্ষার আসন বিন্যাসের জন্য এবং ১১ ও ১২ এপ্রিল (শনিবার ও রবিবার) ‘ডি’ ইউনিটের আসন বিন্যাস ও ভর্তি পরীক্ষা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের বিভাগসমূহের সব ক্লাস ও থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের সব অফিস যথারীতি খোলা থাকবে।