১৬ মার্চ ২০২৬, ১৭:০৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. রইছ উদ্‌দীন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. রইছ উদ্‌দীন  © টিডিসি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন।

সোমবার (১৬ মার্চ) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন শিক্ষমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ও জবি শিক্ষক সমিতির বর্তমান সভাপতি। বর্তমান উপাচার্য অধ্যাপক রেজাউল করিমের স্থলে নিয়োগ পেলেন রইছ উদ্‌দীন।