১৪ মার্চ ২০২৬, ২১:২৯

জবি রেমিয়ান্স ব্রাদারহুডের নেতৃত্বে রাফি সোহান

জবি রেমিয়ান্স ব্রাদারহুডের নেতৃত্বে রাফি সোহান  © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থীদের সংগঠন জবি রেমিয়ান্স ব্রাদারহুডের এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন হিসাববিজ্ঞান বিভাগের (২০২২-২০২৩) সেশনের শিক্ষার্থী মোঃ তাফহিম রাফি এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আইন বিভাগের (২০২৩-২০২৪)সেশনের  মোঃ ফেরদৌস হোসেন সোহান।

নতুন কমিটি গঠনের লক্ষ্যে গত ১৩ মার্চ নির্বাচনের ফলাফলের ভিত্তিতে শনিবার (১৪ মার্চ) আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটির মাধ্যমে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আগত শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, সহযোগিতা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেছে সংগঠনটি।

নবনির্বাচিত সভাপতি মোঃ তাফহিম রাফি বলেন, সংগঠনকে আরও সুসংগঠিত, সক্রিয় ও শিক্ষার্থীবান্ধব করে তোলাই তাদের মূল লক্ষ্য। তিনি বলেন, নিয়মিত কার্যক্রম পরিচালনা, নবীনবরণ অনুষ্ঠান আয়োজন, ভর্তি পরীক্ষার্থীদের জন্য হেল্প ডেস্ক পরিচালনা এবং সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জোরদারে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে।

এদিকে সাধারণ সম্পাদক মোঃ ফেরদৌস হোসেন সোহান বলেন, সংগঠনটি সবার সম্মিলিত অংশগ্রহণে এগিয়ে যাবে। তিনি বলেন, একটি সংগঠনের চালিকাশক্তি হিসেবে ফান্ডিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সংগঠনের জন্য ফান্ডিং নিশ্চিত করার পাশাপাশি পূর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিভিন্ন আয়োজনের মাধ্যমে সংগঠনকে এগিয়ে নেওয়ার চেষ্টা থাকবে।

এর আগে, সংগঠনটি গত বছর সিনিয়রদের তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার বছরেই নির্বাচনের মাধ্যমে প্রথম কমিটি গঠন করা হয়েছিল। 
নতুন কমিটির মাধ্যমে সংগঠনটি ভবিষ্যতে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।