২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৫৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ৩য় বর্ষ পরীক্ষার পুনঃমূল্যায়নের ফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৩ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার পুনঃমূল্যায়নের ফলাফল আজ ২৫ ফেব্রুয়ারি দুপুর ২টায় প্রকাশ করা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষার্থীরা তাদের পুনঃমূল্যায়নের ফলাফল বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট www.nu.ac.bd/results থেকে অবিলম্বে দেখতে পারবেন।