২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:২০

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে তিন আবশ্যিক বিষয়ের কোড সংশোধন

জাতীয় বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) প্রোগ্রামের তিনটি আবশ্যিক বিষয়ের কোড সংশোধন করা হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির প্রস্তুতকৃত সিলেবাসে আবশ্যিক বিষয় হিসেবে History of Bangladesh: Language, Culture and Identity, Information and Communication Technology এবং Lab: Information and Communication Technology অন্তর্ভুক্ত রয়েছে। তবে বিষয়গুলোর কোড সংক্রান্ত কিছু জটিলতা দেখা দেওয়ায় পূর্বের কোড সংশোধন করা হয়েছে।

সংশোধিত কোড অনুযায়ী, History of Bangladesh: Language, Culture and Identity (বাংলাদেশের ইতিহাস: ভাষা, সংস্কৃতি ও পরিচয়) বিষয়ের পূর্বের কোড 219901 পরিবর্তন করে 211521 নির্ধারণ করা হয়েছে।

Information and Communication Technology (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) বিষয়ের কোড 219903 থেকে পরিবর্তন করে 216601 করা হয়েছে।

এ ছাড়া Lab: Information and Communication Technology (ল্যাব: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) বিষয়ের কোড 219904-এর পরিবর্তে 216602 নির্ধারণ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সব কলেজ ও বিভাগকে সংশোধিত কোডসমূহ যথাযথভাবে অনুসরণের নির্দেশ দিয়েছেন।