০৩ নভেম্বর ২০২৬, ১১:৩২
৫১তম বিসিএসে অংশ নিতে চান ৪৪ হাজার ৬৩৫ জন
৫১তম বিশেষ বিসিএস পরীক্ষার আবেদনগ্রহণ শেষ হয়েছে। চিকিৎসকদের জন্য আয়োজিত এ বিসিএস ৪৪ হাজারের বেশি প্রার্থী আবেদন করেছেন।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্র জানিয়েছে, ৪৪ হাজার ৬৩৫ জন প্রার্থী আবেদন করেছেন। অর্থাৎ এই প্রার্থীরা আবেদন ফি জমা দিয়েছেন।
৫১তম বিসিএসের মাধ্যমে ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ৪৭০০ জন সহকারী সার্জন আর ৩০০ জন ডেন্টাল সার্জন।
আরও খবর: শতভাগ ফেল ২৯৩ প্রতিষ্ঠানপ্রধানকে ডাকছে আন্তঃশিক্ষা বোর্ড
গত ২৪ সেপ্টেম্বর ২০২৬ পিএসসির ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গত ১ অক্টোবর সকাল ১০টা থেকে আবেদন শুরু হয়। আবেদন শেষ হওয়ার পরবর্তী ৭২ ঘণ্টা পর্যন্ত আবেদন ফি জমা দিতে পেরেছেন চাকরিপ্রার্থীরা।