০২ নভেম্বর ২০২৬, ১৭:৫১

৪৪তম বিসিএস: প্রবেশপত্র টেম্পারিং করে নিষেধাজ্ঞার মুখে প্রার্থী

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন   © সংগৃহীত

প্রবেশপত্র টেম্পারিং বা পরিবর্তন করে নিষেধাজ্ঞার মুখে পড়েছেন পিয়াল দে আকাশ নামে ৪৪তম বিসিএসের এক প্রার্থী। রবিবার (১ নভেম্বর) কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রবেশপত্র টেম্পারিং বা পরিবর্তন করায় বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪-এর ১৬(১) বিধি অনুযায়ী ৪৪তম বিসিএসের প্রার্থী পিয়াল দে আকাশকে কমিশন কর্তৃক অনুষ্ঠেয় পরবর্তী পরীক্ষায়  অযোগ্য ঘোষণা করা হলো। 

এতে বলা হয়, পিয়াল দে আকাশের রেজিস্ট্রেশন নম্বর ১৬০০২৬৫৮। তার বাবার নাম অজয় কুমার দে এবং মায়ের নাম শিউলি রানী ধর।