জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
চলতি বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়িয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। বর্ধিত সময় অনুযায়ী, শিক্ষার্থীরা আগামী ১৪ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত ফরম পূরণ করতে পারবে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৬-এর পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় আগামী ১৪ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত বর্ধিত করা হলো। ‘সোনালী সেবার’ মাধ্যমে ফি ২৪ সেপ্টেম্বরের মধ্যে পরিশোধ করতে হবে।
বিজ্ঞপ্তিতে নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ সম্পন্ন করতে বলা হয়েছে।
এর আগে গত ২৪ আগস্ট প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, জুনিয়র বৃত্তি পরীক্ষার অনলাইন ফরম পূরণ ১ সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত করা যাবে। ফি জমা দেওয়ার সর্বশেষ তারিখ নির্ধারণ করা হয়েছিল ১৩ সেপ্টেম্বর।