১৬ জুলাই ২০২৬, ১৮:২১
৪৭তম বিসিএসের সংশোধিত ফল প্রকাশ, ক্যাডার ও নন-ক্যাডার পদে নতুন সুপারিশ পেলেন যারা
৪৭তম বিসিএসের সংশোধিত ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে ক্যাডার ও নন-ক্যাডার পদে নতুন করে সুপারিশ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৭তম বিসিএস পরীক্ষা-২০২৪ এর চূড়ান্ত ফলাফল সংক্রান্ত বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক বিগত ২৮শে জুন জারীকৃত বিজ্ঞপ্তির অনুচ্ছেদ ০৬-তে বর্ণিত শর্তের আওতায় ও একই বিজ্ঞপ্তির অনুবৃত্তিক্রমে পরিবর্ধিত ফলাফল প্রকাশ করা হলো, যা উল্লিখিত বিজ্ঞপ্তির উক্ত পদ সংশ্লিষ্ট অংশের স্থলাভিষিক্ত হবে।
বিজ্ঞপ্তি দেখুন এখানে