পরীক্ষায় অসদুপায় অবলম্বন, ২ প্রক্সিদাতাসহ ছয় জনের বিরুদ্ধে মামলা করবে পিএসসি
সরকারী কর্ম কমিশনের (পিএসসি) নন-ক্যাডারের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে প্রক্সিদাতা দুজনসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাছাড়া তাদেরকে পিএসসির যেকোনো পরীক্ষায় আবেদনের অযোগ্য ঘোষণা করা হয়েছে। পাশাপাশি আরও দুইজন পরীক্ষার্থী পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পিএসসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পিএসসি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত বছরের ১০ অক্টোবর কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ১০ম গ্রেডভুক্ত উপসহকারী কৃষি কর্মকর্তা/সমমান পদের লিখিত পরীক্ষায় এই অসদুপায় অবলম্বন করেছেন তারা।
সম্প্রতি এই ৮ জন (২ জন ভুয়া পরীক্ষার্থীসহ) অভিযুক্ত প্রার্থীর উপর পিএসসির ‘পরীক্ষায় অপরাধমূলক আচরণের জন্য শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ নীতিমালা, ২০০০’ অনুযায়ী শাস্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অভিযুক্ত প্রার্থীরা হলেন- রাশেদ আলম রায়হান (রেজি: নম্বর-০০২১৮৮)। সংশ্লিষ্ট পরীক্ষা বাতিলসহ পরবর্তীতে কর্ম কমিশন কর্তৃক অনুষ্ঠেয় সকল পরীক্ষার জন্য এবং কর্ম কমিশন কর্তৃক ভবিষ্যতে বিজ্ঞাপিত সকল পদে আবেদন করার জন্য তাকে অযোগ্য ঘোষণা করা হলো। পাশাপাশি তার বিরুদ্ধে ফৌজদারি মামলা চলমান রয়েছে।
সিদ্ধান্ত সরকার (ভুয়া পরীক্ষার্থী)। পিএসসি কর্তৃক অনুষ্ঠেয় সকল পরীক্ষার জন্য এবং কর্ম কমিশন কর্তৃক ভবিষ্যতে বিজ্ঞাপিত সকল পদে আবেদন করার জন্য অযোগ্য ঘোষণা করা হলো। তার বিরুদ্ধে ফৌজদারি মামলা চলমান রয়েছে।
কিশোর বাড়ৈ (রেজি: নম্বর-০০০৪৯৪)। তার উপসহকারী কৃষি কর্মকর্তা/সমমান পদের পরীক্ষা বাতিল করা হলো। এছাড়া প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা চলমান রয়েছে।
তাপস কুমার সূত্রাধর (রেজি: নম্বর-০০১৯৪৩)। উপসহকারী কৃষি কর্মকর্তা/সমমান পদের পরীক্ষা বাতিল করা হলো।
নৃপেন বিশ্বাস (রেজি: নম্বর-০০৩০২০)। তার সংশ্লিষ্ট পরীক্ষা বাতিলসহ পরবর্তীতে কর্ম কমিশন কর্তৃক অনুষ্ঠেয় সকল পরীক্ষার জন্য এবং কর্ম কমিশন কর্তৃক ভবিষ্যতে বিজ্ঞাপিত সকল পদে আবেদন করার জন্য অযোগ্য ঘোষণা করা হলো। প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা চলমান রয়েছে।
দিপংকর বালা (ভুয়া পরীক্ষার্থী)। বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃক অনুষ্ঠেয় সকল পরীক্ষার জন্য এবং কর্ম কমিশন কর্তৃক ভবিষ্যতে বিজ্ঞাপিত সকল পদে আবেদন করার জন্য অযোগ্য ঘোষণা করা হলো। প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা চলমান রয়েছে।
মো. শাকিল খাঁন (রেজি: নম্বর-০০৭৭৭৫)। উপসহকারী কৃষি কর্মকর্তা/সমমান পদের পরীক্ষা বাতিল করা হলো।
সাইদুল ইসলাম খান (রেজি: নম্বর-৬০০৪৫৩)। উপসহকারী কৃষি কর্মকর্তা/সমমান পদের পরীক্ষা বাতিল করা হলো। প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা চলমান রয়েছে।