৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল দেখুন এখানে
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন তিন হাজার ৬৩১ জন। মঙ্গলবার (৭ এপ্রিল) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ বিসিএসে ক্যাডার এবং নন-ক্যাডার মিলিয়ে ৩ হাজার ৬৬৮ জনকে নিয়োগ সুপারিশ করবে পিএসসি। অর্থাৎ ৪৭তম বিসিএসে পদের চেয়ে ৩৭ জন কম প্রার্থী নিয়ে মৌখিক পরীক্ষা শুরু করা হবে আগামী মে মাসে।
৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা শুরু হয়েছিল গত বছরের ২৭ নভেম্বর থেকে। যা শেষ হয় ১৮ ডিসেম্বর। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ ১০ হাজার ৬৪৪ জন প্রার্থী আটটি বিভাগীয় কেন্দ্রে এই পরীক্ষায় অংশ নেন।
এর আগে, ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল মাত্র ৯ দিনের মাথায় ২৮ সেপ্টেম্বর প্রকাশ করে নজির সৃষ্টি করেছিল পিএসসি।
৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল ২০২৪ সালের নভেম্বরে। এ বিসিএসে অংশ নিতে মোট ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রার্থী আবেদন করেছিলেন।
ফল দেখুন এখানে