০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:১০

৪৪তম বিসিএসে কোন ক্যাডারে বাদ পড়লেন কতজন

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন  © সংগৃহীত

৪৪তম বিসিএসের গেজেট প্রকাশ করেছে সরকার। এতে ১ হাজার ৪৯০ জনকে নিয়োগ প্রদান করা হয়েছে। তবে গেজেট বঞ্চিত হয়েছেন চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ হওয়া ১৮৬ প্রার্থী। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, সাধারণ ক্যাডারে বাদ পড়েছেন মোট ২৩ জন। এর মধ্যে রয়েছেন পররাষ্ট্র ক্যাডারে প্রথম হওয়া শামীম শাহরিয়ার। এছাড়া প্রশাসন ক্যাডারে ৬ জন, পুলিশে ২ জন, আনসারে ১ জন, নিরীক্ষা ও হিসাবে ১ জন, সমবায় ক্যাডারে ১ জন, তথ্য ক্যাডারে ২ জন, ডাক ক্যাডারে ৫ জন এবং পরিবার পরিকল্পনা ক্যাডারে ৪ জন রয়েছেন।

প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডারে গেজেট থেকে বাদ পড়েছেন ৩৬ জন প্রার্থী। এদের মধ্যে রেলওয়ে প্রকৌশলে ২ জন, সড়ক ও জনপথে ২ জন, মৎস্যে ২ জন, পশুসম্পদে ১৩ জন, কৃষিতে ১০ জন, স্বাস্থ্য ক্যাডারে ৫ জন এবং গণপূর্তে ২ জন রয়েছেন।

সাধারণ শিক্ষা ক্যাডারে বাদ পড়েছেন মোট ৫৭ জন। বিষয়ভিত্তিক হিসাবে বাংলায় ৫ জন, ইংরেজিতে ৩ জন, রাষ্ট্রবিজ্ঞানে ২ জন, দর্শনে ৩ জন, অর্থনীতিতে ৬ জন, প্রাণিবিদ্যায় ১ জন, ইতিহাসে ২ জন, সমাজকল্যাণে ২ জন, রসায়নে ১ জন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে ৩ জন, পদার্থবিদ্যায় ৩ জন, উদ্ভিদবিদ্যায় ৩ জন, সমাজবিজ্ঞানে ২ জন, গণিতে ২ জন, মৃত্তিকা বিজ্ঞানে ৩ জন, হিসাববিজ্ঞানে ৬ জন, মার্কেটিংয়ে ৩ জন, ব্যবস্থাপনায় ৩ জন, কৃষি বিজ্ঞানে ৩ জন এবং পরিসংখ্যানে ১ জন রয়েছেন।

কারিগরি শিক্ষা ক্যাডারের ইন্সট্রাক্টর পদে সবচেয়ে বেশি ৬৯ জন প্রার্থী বাদ পড়েছেন। এর মধ্যে টেক/সিভিল বিভাগে ২১ জন, টেক/ইলেকট্রিক্যাল বিভাগে ১১ জন, টেক/মেকানিক্যাল বিভাগে ১০ জন, টেক/পাওয়ারে ৭ জন, টেক/ইলেকট্রনিক্সে ১ জন, টেক/অটোমোবাইলে ১ জন, টেক/রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিংয়ে ১ জন, টেক/সিভিল উডে ১ জন, টেক/কেমিক্যালে ২ জন, নন-টেক/গণিতে ৪ জন, নন-টেক/পদার্থে ১ জন, নন-টেক/রসায়নে ৭ জন, নন-টেক/বাংলায় ২ জন, নন-টেক/ইংরেজিতে ৩ জন এবং নন-টেক/একাউন্টিংয়ে ১ জন রয়েছেন।

এ ছাড়া ওয়ার্কশপ সুপারিন্টেন্ডেট পদে ১ জন প্রার্থী গেজেট থেকে বাদ পড়েছেন। 

প্রসঙ্গত, রিপিট ক্যাডার ইস্যুতে তিনবার প্রকাশ করা হয় ৪৪তম বিসিএসের ফলাফল। ২০২৫ সালের ৩০ জুন প্রথম দফায়, ৬ নভেম্বর ২০২৫ দ্বিতীয়বারের মতো ৪৪তম বিসিএসের ‘চূড়ান্ত’ ফলাফল প্রকাশ করা হয়েছিল। এরপর তৃতীয় দফায় ১১ নভেম্বর ২০২৫ চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়।

প্রথম দফায় প্রকাশিত ফলাফলে ১ হাজার ৬৯০ জনকে নিয়োগের সুপারিশ করা হয়। দ্বিতীয় দফায় সুপারিশ করা হয় ১ হাজার ৬৮১ জনকে। দ্বিতীয় দফায় বাদ পড়েন ৯ জন। তৃতীয় দফায় ১ হাজার ৬৭৬ জনকে চূড়ান্ত সুপারিশ করা হয়েছে।