২৭ নভেম্বর ২০২৬, ২২:৩৫
ডিআইইউ জব উৎসবে মিলবে দেড় হাজার চাকরির সুযোগ, অংশ নিচ্ছে শতাধিক প্রতিষ্ঠান
চাকরিপ্রার্থীদের জন্য প্রায় দেড় হাজার চাকরির সুযোগ নিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ডিআইইউ জব উৎসব ২০২৬’। দুই দিনব্যাপী এ আয়োজনে দেশি-বিদেশি শতাধিক প্রতিষ্ঠান অংশ নেবে। এতে পূর্ণকালীন ও খণ্ডকালীন চাকরির পাশাপাশি ইন্টার্নশিপের সুযোগও থাকবে।
আগামী ২৮ ও ২৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এ জব উৎসব অনুষ্ঠিত হবে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছয়টি অনুষদ ও ৩২টি বিভাগের উদ্যোগে এ আয়োজন করা হচ্ছে।
আয়োজকরা জানান, উৎসবে অংশ নেওয়া শতাধিক প্রতিষ্ঠানের মাধ্যমে চাকরিপ্রার্থীরা বিভিন্ন পদে নিয়োগের সুযোগ পাবেন। পাশাপাশি শিক্ষার্থী ও সদ্য স্নাতকদের জন্য ইন্টার্নশিপের সুযোগও থাকবে। এর মাধ্যমে চাকরিপ্রার্থী ও নিয়োগদাতা প্রতিষ্ঠানের মধ্যে সরাসরি যোগাযোগ তৈরির সুযোগ সৃষ্টি হবে।