২৪ নভেম্বর ২০২৬, ১৬:৪৯

নৌবাহিনীর সর্বোচ্চ শান্তিকালীন পদক পেলেন মেরিটাইম ইউনিভার্সিটির উপাচার্য

নৌবাহিনীর সর্বোচ্চ শান্তিকালীন পদক পেলেন মেরিটাইম ইউনিভার্সিটির উপাচার্য  © সংগৃহীত

বাংলাদেশ নৌবাহিনীর সর্বোচ্চ শান্তিকালীন পদক ‘নৌবাহিনী পদক’ (এনবিপি) অর্জন করেছেন বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির উপাচার্য রিয়ার অ্যাডমিরাল মো. নিয়ামত এলাহী। বীরত্বপূর্ণ ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ পদকে ভূষিত করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) নৌবাহিনী সদর দপ্তরের সাগরিকা হলে আয়োজিত এক অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম তাঁর হাতে পদক তুলে দেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ২১ নভেম্বর জারি করা এক প্রজ্ঞাপনে ২০২৬ সালের শান্তিকালীন নৌবাহিনী পদকের জন্য ৪০ জন নৌসদস্যকে মনোনীত করার কথা জানানো হয়। তাঁদের মধ্যে তিনজনকে নৌবাহিনী পদক (এনবিপি), পাঁচজনকে অসামান্য সেবা পদক (ওএসপি), পাঁচজনকে বিশিষ্ট সেবা পদক (বিএসপি), সাতজনকে নৌ গৌরব পদক (এনজিপি), ১০ জনকে নৌ উৎকর্ষ পদক (এনইউপি) এবং ১০ জনকে নৌ পারদর্শিতা পদক (এনপিপি) প্রদান করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বীরত্বপূর্ণ ও সাহসিকতাপূর্ণ কর্মকাণ্ডের পাশাপাশি পেশাগত দক্ষতা, দায়িত্বশীলতা এবং কর্তব্য পালনে বিশেষ কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ এসব পদক দেওয়া হয়েছে।

রিয়ার অ্যাডমিরাল মো. নিয়ামত এলাহীর এই অর্জনে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি হয়েছে। তাঁর এ সম্মাননা নৌবাহিনী এবং দেশের উচ্চশিক্ষা অঙ্গনের জন্যও তাৎপর্যপূর্ণ