১৮ নভেম্বর ২০২৬, ২৩:১৮

শিক্ষায় নেতৃত্ব ও যোগাযোগ দক্ষতার বিকাশে কর্মশালার আয়োজন করল প্রেসিডেন্সি ইউনিভার্সিটি

‘পাবলিক স্পিকিং অ্যান্ড প্রেজেন্টেশন স্কিলস কর্মশালার আয়োজন করল প্রেসিডেন্সি ইউনিভার্সিটি  © সংগৃহীত

প্রতিযোগিতামূলক বিশ্বে কেবল প্রাতিষ্ঠানিক ডিগ্রি বা তত্ত্বগত জ্ঞানই যথেষ্ট নয়; বরং নিজের ভাবনাগুলোকে অন্যের সামনে স্পষ্টভাবে তুলে ধরার ক্ষমতা বা 'পাবলিক স্পিকিং' আজ সময়ের সবচেয়ে বড় দাবি। কর্পোরেট জগত থেকে শুরু করে যেকোনো পেশাদার ক্ষেত্রে সাফল্যের চাবিকাঠি হলো চমৎকার যোগাযোগ এবং প্রেজেন্টেশন দক্ষতা। শিক্ষার্থীদের মধ্যে এই অপরিহার্য গুণটি গড়ে তোলার লক্ষ্যে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের বিজনেস ডিপার্টমেন্ট সম্প্রতি আয়োজন করেছে একটি অসাধারণ ও সময়োপযোগী সেশন—‘পাবলিক স্পিকিং অ্যান্ড প্রেজেন্টেশন স্কিলস’।

প্রখ্যাত বক্তা ও প্রশিক্ষক মোঃ সোলাইমান আহমেদ জেশানের প্রাণবন্ত উপস্থাপনায় আয়োজিত এই সেশনে শিক্ষার্থীদের মাঝে এক অভূতপূর্ব উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ‘The Courage to Be Heard: Rewiring Silence into Strength’ প্রতিপাদ্যকে সামনে রেখে সেশনটিতে কথা বলা হয়েছে কিভাবে একজন শিক্ষার্থী তার ভেতরের জড়তা বা ভয় কাটিয়ে আত্মবিশ্বাসী বক্তা হয়ে উঠতে পারে, তার সুনির্দিষ্ট কৌশল নিয়ে।

শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আন্তরিকতা ও দূরদর্শিতা সত্যিই প্রশংসনীয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল এডভাইজার ড. মো. আনোয়ারুল কবির। এছাড়াও সেশনের মহিমান্বিত উপস্থিতি ও দিকনির্দেশনা প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য (ভিসি) প্রফেসর ড. মোহাম্মদ আবদুল মান্নান চৌধুরী, রেজিস্ট্রার মো. সাকির হোসাইন, স্কুল অব বিজনেসের ডিন প্রফেসর ড. মুহাম্মদ আবুল কালাম এবং বিজনেস ডিপার্টমেন্টের প্রধান প্রফেসর ড. মোহাম্মদ জুলফিকার আলী। শীর্ষস্থানীয় এই গুণীজনদের উপস্থিতি প্রমাণ করে যে, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় কেবল গতানুগতিক পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং শিক্ষার্থীদের সামগ্রিক ব্যক্তিত্ব ও ক্যারিয়ার গঠনে বদ্ধপরিকর।

একটি সফল প্রোগ্রামের প্রাণ থাকে তার সুশৃঙ্খল পরিচালনা। পুরো অনুষ্ঠানটির সভাপতিত্বের দায়িত্বে ছিলেন বিবিএ প্রোগ্রামের প্রোগ্রাম কোঅর্ডিনেটর ও লেকচারার শিশির দাস, যার দক্ষ পরিচালনায় সেশনটি একটি সুসংহত রূপ লাভ করে। আজকের বিজনেস গ্র্যাজুয়েটদের জন্য দল পরিচালনা,  কর্পোরেট নেগোশিয়েশন কিংবা আইডিয়া পিচ করার ক্ষেত্রে প্রেজেন্টেশন স্কিলের বিকল্প নেই। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় যেভাবে আধুনিক শিক্ষার পাশাপাশি এই ধরনের প্রায়োগিক কর্মশালার আয়োজন করে চলেছে, তা নিঃসন্দেহে শিক্ষার্থীদের ভবিষ্যতে একজন দক্ষ লিডার ও সফল প্রফেশনাল হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই ধরনের সেশনগুলো আমাদের উচ্চশিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী করে তুলতে এক অনন্য মাইলফলক হয়ে থাকবে।