এনএসইউতে বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬ পালিত
নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগ এবং এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড-এর যৌথ উদ্যোগে ১২ নভেম্বর ২০২৬ এনএসইউ’র অডি-৮০১ এ “Early Action, Better Outcomes: Rethinking Diabetes Care in Bangladesh” শীর্ষক এক সেমিনারের আয়োজনের মাধ্যমে বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬ পালন করেছে।
এই উদ্যোগের অংশ হিসেবে অংশগ্রহণকারীদের বর্তমান স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে সামগ্রিক ধারণা লাভের জন্য ফাস্টিং ব্লাড গ্লুকোজ, এইচবিএ১সি (HbA1c) এবং লিপিড প্রোফাইল পরীক্ষাসহ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।
সেমিনারে বাংলাদেশে ডায়াবেটিসের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবেলায় প্রাথমিক শনাক্তকরণ, জনসচেতনতা এবং উন্নত ডায়াবেটিস ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরা হয়। এতে সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ এবং কার্যকর কৌশল অবলম্বনের ওপর বিশেষ জোর দেওয়া হয়।
সেমিনারে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি (বিএমইউ)-এর সহযোগী অধ্যাপক ডা. শাহজাদা সেলিম। তিনি ডায়াবেটিস সেবা, প্রতিরোধ এবং ব্যবস্থাপনার ওপর গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা মূলক বক্তব্য উপস্থাপন করেন।
এই ধরনের উদ্যোগের মাধ্যমে এনএসইউ-এর ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগ স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা উৎসাহিতকরণ এবং বাংলাদেশে ডায়াবেটিস সেবার উন্নয়নে যৌথ প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।