১২ নভেম্বর ২০২৬, ২০:১৫

রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার-বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার-বিষয়ক সেমিনার   © সৌজন্যে প্রাপ্ত

রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের দক্ষতা উন্নয়ন প্ল্যাটফর্ম; সেন্টার ফর আর্টস, নেটওয়ার্কিং, ভোকেশনাল অ্যান্ড অ্যাপ্লায়েড স্কিলস (ক্যানভাস) এবং ইন্টারন্যাশনাল করপোরেট অ্যাসোসিয়েশন অব প্রফেশনালস (ইনক্যাপ) এর যৌথ উদ্যোগে ‘চাকরির প্রস্তুতি ও ক্যারিয়ারে সফলতা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।  বুধবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইনক্যাপ-এর চেয়ারপারসন নাসরিন নাহার জেনেভা, বাংলানিউজটোয়েন্টিফোর.কম-এর মাল্টিমিডিয়া বিভাগের প্রধান মৌসুমী সুলতানা এবং এনটিভির জ্যেষ্ঠ সংবাদ উপস্থাপক মোহসেনা শাওন।  তাঁরা ক্যারিয়ার পরিকল্পনা, চাকরির প্রস্তুতি ও পেশাগত দক্ষতা উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। সেমিনারে সমাপনী বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো: মনিরুল ইসলাম রিন্টু  ।

সেমিনারটি সঞ্চালনা করেন ক্যানভাস-এর পরিচালক এবং বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব বিভাগের পরিচালক এ. কে. এম. মশিউর রহমান। এ সময় ক্যানভাসের বিভিন্ন কোর্সের প্রিন্সিপাল কো-অর্ডিনেটররাও উপস্থিত ছিলেন।  সেমিনারে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। তাঁরা চাকরির সুযোগ, কর্মক্ষেত্রের প্রত্যাশা এবং প্রয়োজনীয় পেশাগত দক্ষতা সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা লাভ করেন।