স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিবহনসেবায় যুক্ত হলো দুটি নতুন এসি বাস
স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থী পরিবহনসেবায় যুক্ত হয়েছে দুটি নতুন শীতাতপনিয়ন্ত্রিত (এসি) বাস। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে বাস দুটির উদ্বোধন করা হয়। নতুন বাস দুটির শুভ উদ্বোধন করেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক ড. ফারাহনাজ ফিরোজ এবং ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. শরীফ নাফে আস্-সাবের।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির ইমেরিটাস অধ্যাপক ড. এম ফিরোজ আহমেদ, রেজিস্ট্রার মো. আব্দুল মতিন, প্রক্টর ও অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় আচার্য, এডিশনাল রেজিস্ট্রার মো. ফারুক কবির, ডিরেক্টর ফাইনান্স মোহাম্মদ মোতাহের হোসেন, ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ জাফর ইকবাল, বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ডিভিশন প্রধান প্রদীপ্ত মোবারক, স্টুডেন্ট ওয়েলফেয়ার উপদেষ্টা তামান্না জেরিন, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের যাতায়াতব্যবস্থা আরও আরামদায়ক ও সুবিধাজনক করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান পরিবহনসেবায় নতুন এই দুটি এসি বাস সংযোজন করা হয়েছে। এর ফলে শিক্ষার্থীদের পরিবহনসেবার পরিধি ও মান আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।