ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো ‘টেডএক্স ইডব্লিউইউ বাংলাদেশ ২০২৬’ আয়োজন
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘টেডএক্স ইডব্লিউইউ বাংলাদেশ ২০২৬’। আজ বুধবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের মঞ্জুর এলাহী অডিটোরিয়ামে ‘Where We Become’ (যেখানে আমরা গড়ে উঠি) প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন পেশার আটজন বিশিষ্ট বক্তা নিজেদের জীবনের গল্প, অভিজ্ঞতা ও চিন্তাভাবনা শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন রুবিনা জাহান, ড. আনিসুর রহমান, অমিতাভ রেজা চৌধুরী, নাঈম আশরাফ, স্বপ্ন ভৌমিক, মুনিয়া ইসলাম মজুমদার, নুসরাত ইমরোজ তিশা ও এদিদ রশীদ।
বক্তারা তাঁদের বক্তব্যে ব্যক্তিগত অর্জন, অধ্যবসায়, পেশাগত পরিবর্তন, সৃজনশীলতা, নেতৃত্ব এবং জীবনের নানা চ্যালেঞ্জ মোকাবিলার অভিজ্ঞতা তুলে ধরেন। জীবনের বিভিন্ন পর্যায়ে অভিজ্ঞতা ও পরিবর্তনের মধ্য দিয়ে কীভাবে মানুষ নিজেকে গড়ে তোলে, সে বিষয়েও নিজেদের ভাবনা তুলে ধরেন তাঁরা।
অনুষ্ঠান শেষে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. ফারহানা ফেরদৌসী বক্তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেন।