১৮ অক্টোবর ২০২৬, ১৭:০২

এমটিবি-আইইউবি আন্তঃবিশ্ববিদ্যালয় টেবিল টেনিস টুর্নামেন্ট: সাত বিভাগের ছয়টিতেই চ্যাম্পিয়ন আইইউবি

এমটিবি-আইইউবি আন্তঃবিশ্ববিদ্যালয় টেবিল টেনিসটুর্নামেন্টের ছয় বিভাগে চ্যাম্পিয়ন আইইউবি  © সৌজন্যে প্রাপ্ত

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে (আইইউবি) অনুষ্ঠিত “এমটিবি-আইইউবি আন্তঃবিশ্ববিদ্যালয় টেবিল টেনিস টুর্নামেন্ট ২০২৬”-এর সাতটি বিভাগের মধ্যে ছয়টিতেই চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক আইইউবি। শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের টেবিল টেনিস অ্যারেনায় পুরুষ ও নারী এককবিভাগের খেলা এবং পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হয় এ প্রতিযোগিতা।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর পৃষ্ঠপোষকতায় টুর্নামেন্টটিযৌথভাবে আয়োজন করে আইইউবির ডিভিশন অব স্টুডেন্ট অ্যাক্টিভিটিজ (ডোসা) এবং আইইউবি টেবিল টেনিস ক্লাব। এতে অংশ নেন দেশের ৯টি বেসরকারিবিশ্ববিদ্যালয়ের ৭১ জন খেলোয়াড়। তাঁদের মধ্যে ৬০ জন পুরুষ ও ১১ জন নারী। 

অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলো হলো আইইউবি, আমেরিকান ইন্টারন্যাশনালইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি), ব্র্যাক ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অবলিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব), নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ), নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ, সাউথইস্ট ইউনিভার্সিটি, নটর ডেম ইউনিভার্সিটিবাংলাদেশ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

পুরুষ এককের ফাইনালে আইইউবির রামহিম বম নর্দার্ন ইউনিভার্সিটিবাংলাদেশের ইমরুল কায়েস ইমনকে ৩-০ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হন। নারী এককে এআইইউবির মার্শিয়া মাহীদ মনামী আইইউবির শারমিন ইসলাম শ্রদ্ধাকে৩-২ সেটে হারিয়ে শিরোপা জেতেন। টুর্নামেন্টের শেষ দিনে এই দুটি ফাইনালঅনুষ্ঠিত হয়।

আইইউবির নৃবিজ্ঞান বিভাগের তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী রামহিম বম বর্তমানেবাংলাদেশ জাতীয় টেবিল টেনিস র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন। ২০২৪ সালে জাতীয় চ্যাম্পিয়ন হওয়া এই খেলোয়াড় ১৮ অক্টোবর থেকে তাজিকিস্তানে অনুষ্ঠিতব্য এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ জাতীয় দলের হয়ে অংশ নেবেন।

পুরুষ দলীয় বিভাগে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে ৩-০ এবং নারীদলীয় বিভাগে এআইইউবিকে ৩-২ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আইইউবি। পুরুষ দ্বৈত বিভাগে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে ৩-২ এবং নারীদ্বৈত বিভাগে এআইইউবিকে ৩-০ ব্যবধানে হারিয়ে শিরোপা জেতে স্বাগতিকরা। মিশ্র দ্বৈত বিভাগের ফাইনালে আইইউবির একটি জুটি একই বিশ্ববিদ্যালয়ের আরেকটি জুটিকে ৩-০ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব মো. ছাইদুল হক সাদি, আইইউবির ট্রাস্টি জনাব মোহাম্মদতানভীর মাদার, ট্রাস্টি জনাব রাশেদ চৌধুরী, উপাচার্য অধ্যাপক ম. তামিম এবংউপ-উপাচার্য অধ্যাপক ড্যানিয়েল ডব্লিউ লুন্ড। টুর্নামেন্টের টাইটেল স্পনসরমিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেনপ্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব রিটেইল ব্যাংকিং জনাবশাফকাত হোসেন এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব ব্রাঞ্চ ব্যাংকিংডিভিশন জনাব এ. কে. এম. তারেক।