লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থীর ‘বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন মেরিট অ্যাওয়ার্ড’ অর্জন
লিডিং ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাবরিনা ইসলাম ‘বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন অ্যাওয়ার্ডস ২০২৬’-এ ‘স্টুডেন্ট (টারশিয়ারি–বিজনেস সার্ভিসেস)’ ক্যাটাগরিতে ‘মেরিট অ্যাওয়ার্ড’ অর্জন করেছে। ‘স্টিচ এআই’ (STITCH AI)-এর উদ্ভাবনী দলের একজন সদস্য হিসেবে সে এই 'মেরিট অ্যাওয়ার্ড’ অর্জন করে।
এই অসাধারণ জাতীয় স্বীকৃতির পাশাপাশি STITCH AI-কে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিতব্য মর্যাদাপূর্ণ ‘এশিয়া প্যাসিফিক আইসিটি অ্যালায়েন্স (APICTA) অ্যাওয়ার্ডস ২০২৬’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে—যা বাংলাদেশি উদ্ভাবনকে নিয়ে যাচ্ছে আন্তর্জাতিক মঞ্চে।
আরও পড়ুন: বিশেষ চাহিদা সম্পন্ন প্রার্থীদের চাকরির বয়সসীমা দুয়েক বছর বাড়ানোর ইঙ্গিত প্রধানমন্ত্রীর
লিডিং ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দিন এই অসাধারণ অর্জনের জন্য সাবরিনা ইসলাম ও তার দলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে দলের উদ্ভাবন ও উৎকর্ষের যাত্রায় ধারাবাহিক সাফল্য কামনা করেছেন।
ইইই বিভাগের প্রধান মো. নিয়াজ মোরশেদুল হক বলেন, তাদের এই অর্জন শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেবে এবং এটি আরও বড় মাইলফলক, বিশ্বব্যাপী স্বীকৃতি এবং যুগান্তকারী উদ্ভাবনের সূচনা হয়ে উঠবে।