১৫ অক্টোবর ২০২৬, ০০:৪৩

আন্তর্জাতিক কংক্রিট প্রতিযোগিতায় আইইউটির সাফল্য 

উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির আইইউটি  © সংগৃহীত

আমেরিকান কংক্রিট ইনস্টিটিউটের (এসিআই) কংক্রিট কনভেনশন ২০২৬-এ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) শিক্ষার্থীদের দল টিম আইইউটি। ‘অ্যাস্থেটিকস ইন কংক্রিট কম্পিটিশন: ফল ২০২৬’-এর ইকোলজিক্যাল ডিজাইন বিভাগে দ্বিতীয় এবং বিচারকদের পছন্দ বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেছে দলটি। প্রতিযোগিতার সামগ্রিক ফলাফলে চতুর্থ স্থান অর্জন করে তারা।

টিম আইইউটির সদস্যরা হলেন রাজিত মুহাম্মদ চৌধুরী, আরিনা তাহরিন আমিন, হুমাইদ তাহসিন হক, জুহায়ের আনজুম সিয়াম, এস এম রাগিব শাহরিয়ার, জাসিয়া জুবায়ের, লামিয়া তাবাসসুম নবনী এবং মো. মাহাদি হাসান নিলয়।

প্রতিযোগিতায় দলটির এই সাফল্য কংক্রিট ডিজাইনে শিক্ষার্থীদের সৃজনশীলতা, নকশা প্রণয়নের দক্ষতা এবং উদ্ভাবনী চিন্তার প্রতিফলন ঘটিয়েছে। পরিবেশবান্ধব নকশার পাশাপাশি নান্দনিকতার ক্ষেত্রেও তাদের কাজ বিচারকদের স্বীকৃতি পেয়েছে।

দুই বিভাগে দ্বিতীয় স্থান অর্জনের পাশাপাশি সামগ্রিকভাবে চতুর্থ স্থান অর্জন টিম আইইউটির জন্য একটি উল্লেখযোগ্য অর্জন। এর মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে কংক্রিট ডিজাইন প্রতিযোগিতায় আইইউটির শিক্ষার্থীদের দক্ষতা ও সক্ষমতা তুলে ধরেছে দলটি।