মঞ্জুরুল–জোবায়েরের নেতৃত্বে ইউআইটিএস সেন্ট্রাল ডিবেট ক্লাবের কমিটি ঘোষণা
ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর সেন্ট্রাল ডিবেট ক্লাবের কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মঞ্জুরুল হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন কাজী জোবায়ের মাহমুদ বাপ্পী।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন সুরাইয়া আহমেদ তনিমা, সুমাইয়া তাবাসসুম রুপন্তি ও রবিউল হাসান। সহ-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল স্বচ্ছ, ট্রেজারার পাভেল উর রহমান, মিডিয়া ও আইটি সেক্রেটারি আব্দুল্লাহ আল জোবায়ের এবং অর্গানাইজিং সেক্রেটারি জাওয়াতা আফনান। এছাড়া অ্যাক্টিভ মেম্বার হিসেবে রয়েছেন খালিদ মাহমুদ টিপু ও সায়মুন কবির জিহাদ।
সেন্ট্রাল ডিবেট ক্লাবের কার্যক্রমকে আরও প্রাণবন্ত ও শিক্ষার্থীবান্ধব করতে নিয়মিত বিতর্ক প্রতিযোগিতা, সেমিনার, কর্মশালা, আলোচনা সভা ও প্রশিক্ষণমূলক ইভেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে।
এসব আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে যুক্তিনির্ভর চিন্তাভাবনা, বক্তব্য উপস্থাপন, পাবলিক স্পিকিং, নেতৃত্বের দক্ষতা এবং সমসাময়িক বিষয়ে গঠনমূলক মতামত প্রকাশের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
ক্যাম্পাসে সুস্থ বিতর্কচর্চার পরিবেশ তৈরি এবং জ্ঞানভিত্তিক ও যুক্তিনির্ভর আলোচনার সংস্কৃতি গড়ে তুলতে ক্লাবটি ধারাবাহিকভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।