জাতীয় পর্যায়ের কারাতে প্রতিযোগিতায় বিএইউএসটি শিক্ষার্থীর ব্রোঞ্জ পদক অর্জন
জাতীয় পর্যায়ের কারাতে প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক অর্জন করেছেন নীলফামারীর সৈয়দপুরে অবস্থিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (বিএইউএসটি) শিক্ষার্থী তৌসিফ ইসলাম।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘১০ম সিতোরিও কারাতে-দো বাংলাদেশ প্রতিযোগিতা ২০২৬’-এ অংশ নিয়ে তিনি এ পদক অর্জন করেন। আজ শুক্রবার বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তৌসিফ ইসলাম বিএইউএসটির জুডো ও কেরাত ক্লাবের সদস্য। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিযোগীদের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতায় তার এ অর্জনকে বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের বিষয় হিসেবে উল্লেখ করেছে বিএইউএসটি কর্তৃপক্ষ।
তার এ সাফল্যের জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তৌসিফ ইসলামকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। একই সঙ্গে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় অনুমতি, সহযোগিতা ও উৎসাহ প্রদানের জন্য উপাচার্য, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে। বিএইউএসটি পরিবার তৌসিফ ইসলামের ভবিষ্যৎ সাফল্য ও সমৃদ্ধি কামনা করেছে।