সিটি ইউনিভার্সিটিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিটি ইউনিভার্সিটির গুণগত মান নিশ্চিতকরণ, একাডেমিক উৎকর্ষতা বৃদ্ধি এবং অ্যাক্রেডিটেশন কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (BAC)-এর নবনিযুক্ত সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ড. মো. আকতার হোসেন, পূর্ণকালীন সদস্য প্রফেসর ড. শাহ মো. এমরান এবং পরিচালক (অ্যাক্রেডিটেশন) প্রফেসর নাসির আহমেদ-এর সঙ্গে সিটি ইউনিভার্সিটির ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন অনুষদের ডিন, একাডেমিক হেড, IQAC ও PSAC কমিটির সদস্যদের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বিশ্ববিদ্যালয়ের এর কনফারেন্স হলে আয়োজিত এ সভায় সিটি ইউনিভার্সিটির সামগ্রিক একাডেমিক কার্যক্রম, প্রশাসনিক কাঠামো, গুণগত মান নিশ্চিতকরণ ব্যবস্থা, IQAC-এর কার্যক্রম এবং অ্যাক্রেডিটেশন অর্জনের লক্ষ্যে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের প্রতিনিধিদের অবহিত করা হয়।
অনুষ্ঠানের শুরুতে সিটি ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য Brig. Gen. Prof. Dr. Engr. Md. Lutfor Rahman (Retd.) স্বাগত বক্তব্য প্রদান করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান, পূর্ণকালীন সদস্য ও পরিচালক (অ্যাক্রেডিটেশন)-কে স্বাগত জানিয়ে সিটি ইউনিভার্সিটির একাডেমিক মানোন্নয়ন, গুণগত শিক্ষা নিশ্চিতকরণ এবং অ্যাক্রেডিটেশন অর্জনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের চলমান প্রস্তুতি ও অঙ্গীকার তুলে ধরেন।
সভায় সিটি ইউনিভার্সিটির Director, IQAC এবং Additional Director, IQAC বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম, গুণগত মান নিশ্চিতকরণ ব্যবস্থা, IQAC-এর বিভিন্ন উদ্যোগ, প্রাতিষ্ঠানিক প্রস্তুতি এবং অ্যাক্রেডিটেশন-সংশ্লিষ্ট কার্যক্রম সম্পর্কে একটি সামগ্রিক চিত্র উপস্থাপন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম, গুণগত মান উন্নয়নের উদ্যোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনাও তুলে ধরা হয়।
প্রধান আলোচনায় বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ড. মো. আকতার হোসেন অ্যাক্রেডিটেশন অর্জনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি, BoT এর সম্পৃক্ততা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, গুণগত মান নিশ্চিতকরণ এবং সংশ্লিষ্ট মানদণ্ড পূরণের বিষয়ে সুস্পষ্ট দিকনির্দেশনা প্রদান করেন। তিনি অ্যাক্রেডিটেশন অর্জনের লক্ষ্যে সিটি ইউনিভার্সিটির জন্য একটি স্পষ্ট রোডম্যাপ ও করণীয় সম্পর্কে কার্যকর নির্দেশনা তুলে ধরেন এবং ধারাবাহিকভাবে প্রয়োজনীয় পদক্ষেপ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান, পূর্ণকালীন সদস্য এবং পরিচালক (অ্যাক্রেডিটেশন) সিটি ইউনিভার্সিটির IQAC ও অ্যাক্রেডিটেশন কার্যক্রমের অগ্রগতি এবং প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন। তারা বিশ্ববিদ্যালয়ের গুণগত শিক্ষা নিশ্চিতকরণে গৃহীত উদ্যোগের প্রশংসা করেন এবং আরও কোয়ালিটি শিক্ষক নিয়োগ সহ প্রয়োজনীয় কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করার মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে সিটি ইউনিভার্সিটির অ্যাক্রেডিটেশন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় সিটি ইউনিভার্সিটির মাননীয় Pro-Vice-Chancellor Prof. Dr. Kazi Shahdat Kabir, বিশ্ববিদ্যালয়ের Registrar Lt. Col. M M Golam Mohaimen (Retd.), বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, IQAC ও PSAC কমিটির সদস্য এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অ্যাক্রেডিটেশন অর্জনের প্রক্রিয়াকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় সকল কার্যক্রম নির্ধারিত মানদণ্ড অনুযায়ী বাস্তবায়ন এবং বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের নির্দেশনা অনুসারে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।
ফলপ্রসূ আলোচনা, সুস্পষ্ট দিকনির্দেশনা এবং পারস্পরিক সহযোগিতার প্রত্যয়ের মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ এ মতবিনিময় সভার সমাপ্তি ঘটে।