২৩ আগস্ট ২০২৬, ২১:১৬

প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে শিক্ষাসফরে গেল এনএসইউ’র মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা

এগ্রিকালচার মার্কেটিং কোর্সের অংশ হিসেবে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) শিক্ষাসফরে নর্থসাউথের শিক্ষার্থীরা  © সংগৃহীত

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের (এসবিই) মার্কেটিং বিভাগ এগ্রিকালচার মার্কেটিং কোর্সের অংশ হিসেবে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) একটি শিক্ষাসফরের আয়োজন করেছে। গত ২০ আগস্ট আয়োজিত এ শিক্ষাসফরে বিভাগের ৫১ জন শিক্ষার্থী অংশ নেন। এতে  উপস্থিত ছিলেন বিভাগের শিক্ষক ড. মেহে জেড. রহমান।

শ্রেণিকক্ষের পাঠকে বাস্তব অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করার লক্ষ্যে এ শিক্ষাসফরের আয়োজন করা হয়। সফরে শিক্ষার্থীরা প্রাণিসম্পদ খাতের বিভিন্ন পর্যায়ের কার্যক্রম সম্পর্কে বাস্তব ধারণা লাভ করেন। এর মধ্যে ছিল মূল্য সংযোজিত প্রাণিজ পণ্য, টিকা উৎপাদন, রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ, পশুখাদ্য উৎপাদন, জাত সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা এবং গবেষণাগারভিত্তিক বিভিন্ন কার্যক্রম।

এ সময় শিক্ষার্থীরা কৃষি ও প্রাণিসম্পদসম্পদ কীভাবে বাজারজাতযোগ্য পণ্য ও সেবায় রূপান্তরিত হয়, তা সরাসরি পর্যবেক্ষণ করেন। পাশাপাশি প্রাণিসম্পদ খাতের উন্নয়নে গবেষণা, উদ্ভাবন, মান ব্যবস্থাপনা ও মূল্য সংযোজনের গুরুত্ব সম্পর্কেও তারা ধারণা পান।

এ শিক্ষাসফরের মাধ্যমে শিক্ষার্থীরা বাংলাদেশের প্রাণিসম্পদ শিল্পে কৃষিপণ্যের বিপণনসংক্রান্ত ধারণার বাস্তব প্রয়োগ সম্পর্কে আরও গভীরভাবে জানতে পারেন। একই সঙ্গে শ্রেণিকক্ষের একাডেমিক জ্ঞানকে বাস্তব শিল্প ও কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত করার একটি কার্যকর সুযোগ তৈরি হয়।