২৪ জুলাই ২০২৬, ০১:৪৭

ডিআইইউতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি  © সংগৃহীত

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের পুরাতন ক্যাম্পাসে আয়োজিত এ কর্মসূচিতে বিপুল সংখ্যক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে রক্তদান করেন। দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এ আয়োজনে শিক্ষার্থীদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

কর্মসূচি পরিচালনা করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রোগ্রাম মোটিভেশনাল অফিসার মোহাম্মদ শাহ রাজিউর রহমান, মোটিভেশনাল অফিসার ইমরুন নাহার এবং মেডিকেল টেকনিশিয়ান জামিল বিন রফিক।

এ সময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইউনিটের প্রতিনিধি জান্নাতুন নাহারের নেতৃত্বে আটজন স্বেচ্ছাসেবক রক্ত সংগ্রহ, স্বাস্থ্যসেবা প্রদান ও সার্বিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেন।

আয়োজকরা জানান, স্বেচ্ছায় রক্তদান একজন অসহায় রোগীর জীবন বাঁচানোর অন্যতম কার্যকর মানবিক উদ্যোগ। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে তারা আশা প্রকাশ করেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও আয়োজকদের মতে, এ কর্মসূচিতে সংগৃহীত রক্ত বিভিন্ন জরুরি পরিস্থিতিতে রোগীদের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় সুস্থ ও সক্ষম সবাইকে নিয়মিত স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।