ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত
ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (FIU) এলএল.বি ফল-২০২৬ সেমিস্টারের (৩৫তম ব্যাচ) নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে আজ বিশ্ববিদ্যালয়ের শেখ কবির হোসেন সেমিনার রুমে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) ও ট্রেজারার ড. মোঃ মঞ্জুর-ই-খোদা তরফদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর খন্দকার কামালুজ্জামান, ডিন, ফ্যাকাল্টি অব ল’; প্রফেসর মোঃ জাহাঙ্গির হোসেন, ডিন, ফ্যাকাল্টি অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সে; জনাব মোঃ মশিউর রহমান, রেজিস্ট্রার ও প্রফেসর মোঃ আলাউদ্দিন মিয়া, পরীক্ষা নিয়ন্ত্রক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলএল.বি বিভাগের বিভাগীয় প্রধান জনাব রনজিয়ারা রহমান।
অনুষ্ঠানে বক্তারা নবীন শিক্ষার্থীদের ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বাগত জানান এবং তাদের উচ্চশিক্ষার নতুন যাত্রায় সাফল্য কামনা করেন। তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। একইসঙ্গে আইন বিষয়ে জ্ঞান অর্জনের পাশাপাশি সমাজ ও দেশের প্রতি দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার ওপর গুরুত্বারোপ করেন।