০২ জুলাই ২০২৬, ১৪:০১

সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির নতুন ট্রেজারার মেজর জেনারেল সাহেদুল ইসলাম

মেজর জেনারেল সাহেদুল ইসলাম   © সংগৃহীত

রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় 'সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি'-এর নতুন ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর (পিআরএল) থাকা মেজর জেনারেল মোঃ সাহেদুল ইসলাম।

বৃহস্পতিবার (২ জুলাই ) শিক্ষা মন্ত্রণালয় থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ৩৩(১) ধারা অনুযায়ী তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। 

প্রজ্ঞাপনের শর্তানুযায়ী, যোগদানের তারিখ হতে আগামী ০৪ (চার) বছরের জন্য তিনি ট্রেজারার পদে দায়িত্ব পালন করবেন। তবে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর চাইলে যেকোনো সময় এই নিয়োগ আদেশ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করবেন। পদে থাকাকালীন তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত বেতন-ভাতাদি এবং পদ সংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন। এছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী তিনি তার যাবতীয় দায়িত্ব ও কর্তব্য পালন করবেন।

জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।