৩০ জুন ২০২৬, ১৯:৩৫

জেডএনআরএফ ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু ৩ জুলাই

জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেস (জেডইউএমএস)-এর ভর্তি মেলা  © টিডিসি ফটো

আগামী ৩ জুলাই থেকে জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেস (জেডইউএমএস)-এর ভর্তি মেলা শুরু হচ্ছে। উচ্চশিক্ষায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য এ ভর্তি কার্যক্রম চলবে ১৮ জুলাই ২০২৬ পর্যন্ত। ভর্তি মেলা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত নীতিমালা অনুযায়ী যোগ্য শিক্ষার্থীরা সর্বোচ্চ ১০০ শতাংশ টিউশন ফি ওয়েভার এবং ভর্তি ফিতে ৫০ শতাংশ ছাড় পাওয়ার সুযোগ পাওয়া যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করতে এবারের ভর্তি মেলায় স্পট অ্যাডমিশন কাউন্সেলিং, স্কলারশিপ মূল্যায়ন, বিভাগ নির্বাচন, ক্যারিয়ার গাইডলাইন এবং ভর্তি-সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যসেবা প্রদান করা হবে। পাশাপাশি শিক্ষার্থী ও অভিভাবকরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, একাডেমিক কার্যক্রম, আধুনিক শিক্ষা ব্যবস্থা, গবেষণার সুযোগ এবং ভবিষ্যৎ ক্যারিয়ারের সম্ভাবনা সম্পর্কে সরাসরি জানতে পারবেন।

ইউজিসি অনুমোদিত জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেস (জেডইউএমএস) বর্তমানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট, ইংরেজি, অর্থনীতি, আইন, বিবিএ ও এমবিএ সহ বিভিন্ন চাহিদাসম্পন্ন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। অভিজ্ঞ শিক্ষক, স্মার্ট ক্লাসরুম, আধুনিক ল্যাব, ডিজিটাল লার্নিং সুবিধা এবং বাস্তবমুখী কারিকুলামের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ ও কর্মসংস্থান উপযোগী হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক মোশারফ আদনান বলেন, ‘এডমিশন ফেয়ার ২০২৬’ চলাকালে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা তাৎক্ষণিক ভর্তি পরামর্শ, বিভাগ নির্বাচন, স্কলারশিপ মূল্যায়ন এবং প্রয়োজনীয় তথ্যসেবা গ্রহণ করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী যোগ্য শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ ১০০ শতাংশ টিউশন ফি ওয়েভার এবং ভর্তি ফিতে ৫০ শতাংশ ছাড়ের সুযোগ থাকবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি মেলায় অংশ নিয়ে আবেদন করতে পারবেন। মেলাটি অনুষ্ঠিত হবে জেডএনআরএফ ইউনিভার্সিটি, ১৫ প্রগতি সরণি, ঢাকা-১২১২ ক্যাম্পাসে।