১৪ জুন ২০২৬, ১৯:২২

বিইউএফটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য আব্দুল্লাহ হিল রাকিবের স্মরণসভা অনুষ্ঠিত

বিইউএফটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য আব্দুল্লাহ হিল রাকিবের স্মরণসভা অনুষ্ঠিত  © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) এর বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মরহুম আব্দুল্লাহ হিল রাকিবের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ জুন) বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে এ সভা অনুষ্ঠিত হয়। 

এতে শ্রদ্ধা নিবেদন, স্মৃতিচারণ ও তার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। স্মৃতিচারণ করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান। তিনি আব্দুল্লাহ হিল রাকিবের কর্মনিষ্ঠা, নেতৃত্বগুণ এবং শিল্প উন্নয়নে তার গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। 

এছাড়াও কথা বলেন বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মোহাম্মদ নাছির, মশিউল আজম সজল, এপ্লাস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তমিজ উদ্দিন ভুঁইয়া সেলিম, টিম গ্রুপের নির্বাহী পরিচালক ইমতিয়াজ আহমেদ, গ্রুপের সিনিয়র কর্মকর্তা, উপাচার্য, বিজ্ঞান অনুষদের ডিন। উপস্থিত ছিলেন জায়ান্ট গ্রুপের পরিচালক শারমিন হাসান, উপ-উপাচার্য, রেজিস্ট্রার, ডিনবৃন্দ, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীরা। বক্তারা মরহুম আব্দুল্লাহ হিল রাকিবের আদর্শ, মানবিক গুণাবলি ও কর্মময় জীবন থেকে শিক্ষা গ্রহণের আহ্বান জানান। স্মরণসভা শেষে দোয়া ও মোনাজাত করা হয়।