২৯ মে ২০২৬, ২২:১১

২০ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীদের মাঝে ২৮০ কেজি মাংস বিতরণ করল শিবির

প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীদের মাংস বিতরণ করল শিবির  © টিডিসি ফটো

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ঢাকার ফার্মগেট, ধানমণ্ডি, মোহাম্মদপুর, মিরপুর ও আশুলিয়া এলাকার প্রাইভেট বিশ্ববিদ্যালয়সমূহে কর্মরত নিরাপত্তাকর্মীদের মাঝে ২৮০ কেজি তথা ৭ মণ কোরবানির গোশ্‌ত বিতরণ করেছে ছাত্রশিবিরের প্রাইভেট ইউনিভার্সিটি পশ্চিম শাখা।

বৃহস্পতিবার (২৮ মে) ঈদের দিন দুপুরের পর থেকে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনটির অন্তর্ভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীদের মাঝে গোশ্‌ত বিতরণ করেন নেতাকর্মীরা।

ছাত্রশিবির প্রাইভেট ইউনিভার্সিটি পশ্চিম শাখার সভাপতি শান্ত তালুকদার বলেন, সামাজিক দায়বদ্ধতা ও ভ্রাতৃত্ববোধের অংশ হিসেবে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কর্মরত নিরাপত্তাকর্মীদের হাতে এ গোশ্‌ত পৌঁছে দেওয়া হয়। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়াই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

শাখা সেক্রেটারি হাফেজ হাবিবুর রহমান বলেন, নিরাপত্তাকর্মীরা প্রতিদিন নীরবে দায়িত্ব পালন করে শিক্ষাঙ্গণের নিরাপত্তা নিশ্চিত করেন। তাদের প্রতি সম্মান প্রদর্শনপূর্বক হিসেবে আমরা সামান্য উপহার পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। ভবিষ্যতেও মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

মাংস বিতরণ কর্মসূচিতে প্রাইভেট ইউনিভার্সিটি পশ্চিম শাখার অন্তর্ভুক্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ছাত্রশিবিরের প্রাইভেট ইউনিভার্সিটি পশ্চিম শাখা ঢাকার ফার্মগেট, ধানমণ্ডি, মোহাম্মদপুর, মিরপুর ও আশুলিয়া এলাকার প্রায় ২০টি বিশ্ববিদ্যালয় নিয়ে কাজ করে থাকে। অন্তর্ভুক্ত উল্লেখযোগ্য বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে ড্যাফোডিল, এশিয়া প্যাসিফিক, ইউল্যাব, সিটি, মানারাত ও বিইউবিটি।