২৪ মে ২০২৬, ০৯:৩৬
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মিলল খুলিবিহীন মরদেহ
চট্টগ্রাম নগরের খুলশী থানাধীন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগং (ইউএসটিসি) ক্যাম্পাস থেকে খুলিবিহীন এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৩ মে) দিবাগত রাতে মরদেহটি উদ্ধার করা হয়।
জানা গেছে, মরদেহটির মাথা থেকে খুলি আলাদা হয়ে গেছে এবং মুখমণ্ডল বিকৃত থাকায় নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কি-না তাও নিশ্চিত হওয়া যায়নি।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।