বিইউবিটি ফুটসাল চ্যাম্পিয়ন্স লিগে চ্যাম্পিয়ন কর্ণফুলী স্টারস
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) স্পোর্টস কমপ্লেক্সে ১০ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হয় বিইউবিটি ফুটসাল চ্যাম্পিয়ন্স লিগ ২০২৬। বিইউবিটি স্পোর্টস ক্লাব কর্তৃক আয়োজিত এটি ছিল বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটি অনন্য আয়োজন, যেখানে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে তিনটি পৃথক বিভাগে মোট ১৮টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
এই টুর্নামেন্টের সবচেয়ে আলোচিত দিক ছিল প্লেয়ার অকশন, যা বিইউবিটির ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়। গত ৭ এপ্রিল লটারির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের মধ্য থেকে আটজনকে আটটি দলের মালিক হিসেবে নির্বাচন করা হয়। দলগুলো হলো— BUBT Padma Blaze, BUBT Meghna Warriors, BUBT Turag Rangers, BUBT Teesta Thunders, BUBT Jamuna Giants, BUBT Surma Titans, BUBT Karnaphuli Stars এবং BUBT Rupsha Riders। পরবর্তী সময়ে ১৬ এপ্রিল অকশনের মাধ্যমে প্রতিটি বিভাগের শিক্ষার্থীরা নিজ নিজ দলে যোগ দেন।
অকশনের মাধ্যমে গঠিত আটটি দল নিয়ে ছেলেদের বিভাগের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রোমাঞ্চকর ফাইনালে BUBT Turag Rangers ও BUBT Karnaphuli Stars মুখোমুখি হয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে শেষপর্যন্ত BUBT Karnaphuli Stars ১-০ গোলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
টুর্নামেন্টের যৌথ সর্বোচ্চ গোলদাতা হন BUBT Padma Blaze এর Alif Al Mursaleen এবং BUBT Meghna Warriors এর Al-Emran। সেরা গোলরক্ষক নির্বাচিত হন Karnaphuli Stars-এর Sajid (CSE) এবং সেরা খেলোয়াড় হন একই দলের Biplob (LAW)।
চারটি ফ্যাকাল্টির প্রতিনিধিত্বকারী দল নিয়ে অনুষ্ঠিত মেয়েদের বিভাগের ফাইনালে Faculty of LAW এবং Faculty of Arts and Humanities মুখোমুখি হয়। ফাইনালে Faculty of LAW বিজয়ী হয়। যৌথ সর্বোচ্চ গোলদাতা হন Faculty of Arts & Humanities-এর Mst Emu Khatun এবং Faculty of Law-এর Tanzila Disha। সেরা গোলরক্ষক হন Faculty of Law-এর Lamia এবং সেরা খেলোয়াড় হন একই ফ্যাকাল্টির Sumaiya।
শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে গঠিত ছয়টি দলের প্রতিযোগিতার ফাইনালে Staff Team এবং Faculty of Engineering-এর মধ্যে লড়াই হয়। ফাইনালে Faculty of Engineering জয়ী হয়। সর্বোচ্চ গোলদাতা হন Faculty of Engineering এর Mouno স্যার। সেরা গোলরক্ষক নির্বাচিত হন Staff Team এর Altab এবং সেরা খেলোয়াড় হন Faculty of Engineering-এর Shihab স্যার।
১৬ এপ্রিল ২০২৬ ফাইনাল খেলা শেষে বিজয়ী ও পুরস্কারপ্রাপ্ত খেলোয়াড়দের মধ্যে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়। সামগ্রিকভাবে BUBT Futsal Champions League 2026 বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া সংস্কৃতিতে একটি নতুন মাত্রা যোগ করেছে বলে আয়োজকরা জানান।