১২ মে ২০২৬, ২১:৩৬

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত  © টিডিসি ফটো

বিশ্বব্যাপী জনস্বাস্থ্যের জন্য ক্রমবর্ধমান হুমকি হয়ে ওঠা ইনডোর এয়ার পলিউশন বিষয়ে সচেতনতা বৃদ্ধি, গবেষণাভিত্তিক সমাধান এবং কার্যকর নীতিমালা প্রণয়নের লক্ষ্যে আজ ১২ মে ২০২৬ ইং তারিখে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ), ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (ডব্লিউইউএসিডি) এবং ইউনিভার্সিটাস এয়ারলাঙ্গা, ইন্দোনেশিয়া এর  যৌথ উদ্যোগে “ইনক্রিস আও্যারনেস অন ইনডোর এয়ার পলিউশন ” শীর্ষক  একটি আন্তর্জাতিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে। ড্যাফোডিল স্মার্ট সিটির নলেজ টাওয়ারে আয়োজিত এই সিম্পোজিয়ামে দেশি-বিদেশি গবেষক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, নীতিনির্ধারক ও শিক্ষাবিদরা অংশগ্রহণ করেন। 

এই সিম্পোজিয়ামের আলোচনায় প্রমানিত হয় যে আমাদের দেশের একটি বিশাল অংশের মানুষ শ্বাসকষ্ট, হাপানি সহ নানান সংক্রামণে ভুগছে এ বিষয়ে সচেতনতা এবং সমাধান মুলক ব্যবস্থা না থাকায় ।তাই  এই ক্রমবর্ধমান স্বাস্থ্যঝুঁকি, অর্থনৈতিক প্রভাব এবং জনসচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা নিয়ে সিম্পোজিয়ামে দেশি-বিদেশি বিশেষজ্ঞরা গুরুত্বপূর্ণ আলোচনা করেন। অনুষ্ঠানের মূল বিষয় উপস্থাপন করেন অস্ট্রেলিয়ার ফেডারেশন ইউনিভার্সিটির পাবলিক হেলথ বিভাগের প্রফেসর ও অ্যাসোসিয়েট ডিন অব রিসার্চ প্রফেসর ড. মুহাম্মদ আজিজ রহমান এবং ডব্লিউইউএসিডি, ইন্দোনেশিয়ার ড. ইঞ্জি. সাপতো আন্দ্রিয়োনো।  

আলোচনায় ইনডোর বায়ুদূষণ হ্রাস, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়ন এবং গবেষণাভিত্তিক কার্যকর নীতিমালা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করা হয়। এতে বক্তব্য রাখেন ইউনিভার্সিটাস এয়ারলাঙ্গা এর সামাজিক ও রাজনৈতিক বিজ্ঞান অনুষদের সমাজবিজ্ঞান বিভাগের ড. মুহাম্মদ সৌদ; জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রফেসর মোহাম্মদ জামাল উদ্দিন; এবং ড. মো. এনামুল হক , স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও মহাপরিচালক, স্বাস্থ্য সেবা বিভাগ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অব বিজনেস অ্যান্ড এন্টারপ্রেনারশিপের ডিন প্রফেসর ড. মোহাম্মদ রকিবুল কবির। বিষয়ভিত্তিক পরিচিতি উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের এক্সর্টারনাল এফেয়ারস ডিরেক্টর এবং বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র  প্রফেসর ড. সৈয়দ মিজানুর রহমান।

সিম্পোজিয়ামের সমাপনী পর্বে সভাপতির বক্তব্য প্রদান করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ মাসুম ইকবাল। তিনি জনস্বাস্থ্য সুরক্ষায় গবেষণালব্ধ জ্ঞানকে কার্যকর নীতি, সামাজিক সচেতনতা এবং কমিউনিটি পর্যায়ের উদ্যোগে রূপান্তরের ওপর গুরুত্বারোপ করেন।

প্রফেসর ড. মোহাম্মদ মাসুম ইকবাল বলেন, “ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শিক্ষা, গবেষণা ও সামাজিক দায়বদ্ধতার সমন্বয়ে জনস্বাস্থ্য ও পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করে যাচ্ছে।”

অনুষ্ঠানটি সঞ্চালনর দায়িত্তে ছিলেন ড. মো. মামুন মিয়া। সিম্পোজিয়াম শেষে অংশগ্রহণকারীদের মধ্যে স্মারক বিতরণ করা হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, দেশি-বিদেশি গবেষক, শিক্ষক, নীতিনির্ধারক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ আয়োজন ইনডোর এয়ার পলিউশন বিষয়ে আঞ্চলিক সচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি করবে।