১৬ মার্চ ২০২৬, ১১:১৮

বিইউএফটিতে ১০১ বই উপহার ও ম্যাগাজিন উন্মোচন করলেন শারমিন তিথি

১০১টি মূল্যবান বই উপহার  © সৌজন্যে প্রাপ্ত

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) শহিদ সেলিম তালুকদার সেন্ট্রাল লাইব্রেরিতে ১০১টি মূল্যবান বই উপহার দিয়েছেন জায়ান্ট গ্রুপের পরিচালক শারমিন হাসান তিথি।

এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক জ্ঞান সমৃদ্ধ করা এবং শিক্ষার্থীদের লেখাপড়া ও গবেষণায় অনুপ্রেরণা জাগানোর লক্ষ্য ব্যক্ত করা হয়।

রোববার (১৫ মার্চ) অনুষ্ঠিত আয়োজনে উপস্থিত ছিলেন বিইউএফটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান, মনোনীত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান, বিভিন্ন অনুষদের ডিন, জনসংযোগ পরিচালক, প্রজেক্ট পরিচালক, লাইব্রেরিয়ান ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

পরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের উদ্যোগে ‘দ্যা ফ্রেমস অব ফ্রিডম’ এবং ‘বিইউএফটি হাইলাইটস ২০২৪-২৫’ নামে দুটি ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়।