২৩ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৫০

দ্বিতীয় বিশ্ববিদ্যালয় হিসাবে ইউআইইউর বিবিএ ইন এআইএস প্রোগ্রামের ‘একাডেমিক অ্যালায়েন্স’ স্বীকৃতি অর্জন

ইউআইইউ’র বিবিএ ইন এআইএস প্রোগ্রামের ‘একাডেমিক অ্যালায়েন্স’ আন্তর্জতিক স্বীকৃতি অর্জন  © সৌজন্যে পাওয়া

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র (ইউআইইউ) বিবিএ ইন এআইএস প্রোগ্রাম মার্কিন যুক্তরাষ্ট্রের ইনস্টিটিউট অফ ইন্টারনাল অডিটরস (আইআইএ) থেকে “একাডেমিক অ্যালায়েন্স” হিসেবে মর্যাদাপূর্ণ অ্যাক্রিডিটেশন অর্জন করেছে। ২য় বাংলাদেশী বিশ্ববিদ্যালয় হিসাবে ইউআইইউ এই আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের পরিচালক (জনসংযোগ) আবু সাদাত পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্যমতে, মার্কিন যুক্তরাষ্ট্রের ইনস্টিটিউট অফ ইন্টারনাল অডিটরস (আইআইএ) গতকাল অফিসিয়ালি চিঠি হস্তান্তরের মাধ্যমে এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি ইউআইইউকে জানায়। এর মাধ্যমে একাডেমিক অ্যালায়েন্স প্রোগ্রামের অধীনে একটি একাডেমিক অ্যাফিলিয়েট লেভেলের বিশ্ববিদ্যালয় হিসাবে ইউআইইউ তালিকাভুক্ত হলো।

ইনস্টিটিউট অফ ইন্টারনাল অডিটরস (আইআইএ) প্রতিষ্ঠানটি অভ্যন্তরীণ নিরীক্ষা সেক্টরে ক্যারিয়ার গঠনে জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করার জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে সকল ডিগ্রি রয়েছে সেগুলোর আন্তর্জাতিক মান-নির্ধারণ করে সার্টিফিকেশন বা স্বীকৃতি প্রদান করে। শিক্ষার্থীদের পরিচিতিমূলক এক্সপোজার ও বিকাশের মাধ্যমে প্রতিষ্ঠানগুলির পেশাদার অভ্যন্তরীণ নিরীক্ষা পেশার ভবিষ্যতকে এগিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা এবং নৈতিক ভিত্তি দিয়ে সজ্জিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উল্লেখ্য যে আইআইএ হল এএসিএসবি (অ্যাসোসিয়েশন টু অ্যাডভান্স কলেজিয়েট স্কুল অব বিজনেস) এর একটি পার্টনার। 

এই স্বীকৃতি বিশ্বব্যাপী অভ্যন্তরীণ নিরীক্ষার ক্ষেত্রে ইউআইইউ’র বিবিএ ইন এআইএস প্রোগ্রামের একাডেমিক শ্রেষ্ঠত্ব প্রমাণ করে। ইউআইইউ’র পাঠ্যক্রম অভ্যন্তরীণ নিরীক্ষা শিক্ষার জন্য সর্বোচ্চ আন্তর্জাতিক মানের সাথে সামঞ্জস্যপূর্ণ হিসাবে গণ্য হবে। এই অর্জন ইউআইইউ’র একাডেমিক উৎকর্ষতার মাধ্যমে একাডেমিয়া এবং ইন্ডাস্ট্রির মধ্যে ব্যবধান পূরণে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করবে।